কাউনিয়ায় ছাত্রলীগের নেতা হতে কাগজ কলমে দিতে হল পরীক্ষা!
- আপডেট সময় : ০১:১৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ২৫৯ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় ছাত্রলীগের নেতা হতে কাগজ কলমে দিতে হল পরীক্ষা!
কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে স্থান পেতে পদ প্রত্যাশীদের দিতে হল লিখিত পরীক্ষা।
শনিবার রাতে পাটোয়ারী টারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্রলীগের কর্মীসভা শেষে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত গ্রহণের পর ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে করা প্রশ্নে লিখিত পরীক্ষা দেন পদপ্রত্যাশী ছাত্র লীগের কর্মীরা।
২০ মিনিটে ৩০ নম্বরের এ পরীক্ষায় অংশ গ্রহণ করেন প্রায় ৩০ জন পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতা।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জামিল হোসাইন বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে এটি প্রথম ইউনিয়ন সাংগঠনিক সম্মেলন। ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন। কাজেই শুধু হারাগাছ ইউনিয়ন নয়, উপজেলার সব ইউনিয়নে আমরা এভাবে পরীক্ষা নিয়ে নেতৃত্ব বাছাই করব।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী , বলেন অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানেন না। নেতা নির্বাচনের জন্য পরীক্ষার মাধ্যমে তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন-শিখতে পারবেন।
তিনি বলেন, ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপরই আমরা পরীক্ষা নিচ্ছি। এ পরীক্ষার মাধ্যমে একটি নতুন অধ্যায় সৃষ্টি হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























