ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম আলোক হেলথকেয়ারে ১০ জনের চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা হাসানের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

কাউনিয়ায় ছাত্রলীগের নেতা হতে কাগজ কলমে দিতে হল পরীক্ষা!

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০১:১৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে

কাউনিয়ায় ছাত্রলীগের নেতা হতে কাগজ কলমে দিতে হল পরীক্ষা!

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়ায় ছাত্রলীগের নেতা হতে কাগজ কলমে দিতে হল পরীক্ষা!

কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে স্থান পেতে পদ প্রত্যাশীদের দিতে হল লিখিত পরীক্ষা।

শনিবার রাতে পাটোয়ারী টারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্রলীগের কর্মীসভা শেষে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত গ্রহণের পর ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে করা প্রশ্নে লিখিত পরীক্ষা দেন পদপ্রত্যাশী ছাত্র লীগের কর্মীরা।

২০ মিনিটে ৩০ নম্বরের এ পরীক্ষায় অংশ গ্রহণ করেন প্রায় ৩০ জন পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতা।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জামিল হোসাইন বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে এটি প্রথম ইউনিয়ন সাংগঠনিক সম্মেলন। ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন। কাজেই শুধু হারাগাছ ইউনিয়ন নয়, উপজেলার সব ইউনিয়নে আমরা এভাবে পরীক্ষা নিয়ে নেতৃত্ব বাছাই করব।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী , বলেন অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানেন না। নেতা নির্বাচনের জন্য পরীক্ষার মাধ্যমে তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন-শিখতে পারবেন।

তিনি বলেন, ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপরই আমরা পরীক্ষা নিচ্ছি। এ পরীক্ষার মাধ্যমে একটি নতুন অধ্যায় সৃষ্টি হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় ছাত্রলীগের নেতা হতে কাগজ কলমে দিতে হল পরীক্ষা!

আপডেট সময় : ০১:১৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩