ঝিনাইগাতীতে পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (দঃ) পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (দঃ) পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

ঝিনাইগাতীতে পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (দঃ) পালিত

ঝিনাইগাতি  থেকে মোঃ মিজানুর রহমান 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
ঝিনাইগাতীতে পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (দঃ) পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (দঃ) পালিত হয়েছে।

জেলার ঝিনাইগাতীতে জশনে জুলুছে পবিত্র ঈদ-ই- মিল্লাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালিত হয়েছে।

যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন উপলক্ষ‍্যে (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদ কর্তৃক র‍্যালী, সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ-কিয়াম সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করেন।

সকাল সাড়ে ১০ টায় ঝিনাইগাতী উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যাবসায়ী কল্যাণ সমবায় সমিতির প্রধান ফটক থেকে র‍্যালীটি বের করা হয়। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের সভাপতি ও এনায়েতপুরী পাক দরবার শরীফের এজাজত প্রাপ্ত শিক্ষাদাতা মৌলভি মোহাম্মদ আলী আল মোজাদ্দেদীর নেতৃত্বে এই র‍্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে র‍্যালীতে কাদরিয়া,চিশতীয়া, নকসা বন্দিয়া, মোজাদ্দেদিয়া এ চার তরিকতের নেজবতের সকল আশেকান জাকেরান হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে যুগ দেন।

এসময় না’রায়ে তাকবির-আল্লাহু আকবার, নারায়ে রিসালাত-ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধ্বনিতে মুখরিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জামাল উদ্দিন শেখ,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জামালপুর পাক দরবার শরীফের সনদ প্রাপ্ত খলিফা শাহ সুফি কামাল হোসেন,

উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পীরজাদা ইয়াকুব আলী বুলবুল,প্রতাব নগর গাউসুল আজম পাক দরবার শরীফের খাদেম মো: শামসুল হক আল প্রমুখ।

র‍্যালী শেষে মিল মালিক ও খাদ্য ব্যাবসায়ী কল্যাণ সমবায় সমিতির মাঠ চত্বরে সংখিপ্ত আলোচনা, মিলাত-কিয়াম ও দোয়া পরিচালনা শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!