ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম আলোক হেলথকেয়ারে ১০ জনের চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা

কাউনিয়ায় ছোট মানাস নদীতে খড়া জালে ধরা পড়ল ৭ কেজি চিতল মাছ

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৬:১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

কাউনিয়ায় ছোট মানাস নদীতে খড়া জালে ধরা পড়ল ৭ কেজি চিতল মাছ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়ায় ছোট মানাস নদীতে খড়া জালে ধরা পড়ল ৭ কেজি চিতল মাছ ধরা পড়েছে।

কাউনিয়ায় মঙ্গলবার রাতে ছোট মানাস নদীতে সৌখিন মাছ শিকারীর খড়া জালে ধরা পড়ল ৭ কেজি ওজনের চিতল মাছ। মাছটি জালে ধরা পরার খবর ছড়িয়ে পড়লে নিমিষেই শত শত উৎসুক জনতার ভীড় জমে যায় মাছ টি এক নজর দেখার জন্য।

হারাগাছ ইউনিয়নের সোনাতন চীলমারী টারী গ্রামের বাসিন্দা সৌখিন মৎস্য শিকারী কাউনিয়া উপজেলার উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ লুৎফর রহমান লিখন বাড়ির পাশে মানাস নদীতে খড়া জাল পেতে মাছ ধরতে যায়।

মঙ্গলবার রাত আনুমানিক ৮ টার দিকে তার খড়া জালে একটি বড় আকারের চিতল মাছ ধরা পরে। এ খবর ছড়িয়ে পড়লে নিমিষেই নদী পাড়ে শত শত মানুষের ভীড় জমে যায়।

মাছটি বাড়িতে নিয়ে এসে ওজন করে ৭ কেজি হয়। ছোট এ মানাস নদীতে ইতিপূর্বে এত বড় চিতল মাছ আর কখনো ধরা পড়েনি। সৌখিন মৎস্য শিকারী উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ লুৎফর রহমান লিখন বলেন বাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট মানাস নদীতে মাঝে মাঝে খড়া জাল পেতে মাছ শিকার করেন।

কিন্তু তার জালে ইতিপূর্বে এত বড় মাছ কোনদিন ধরা পড়েনি। পরে তিনি মাছ টি কেটে ভাগ করে নিকট আত্মীয় স্বজনদের মাঝে বন্ঠন করে দেন।

জানাগেছে উপজেলার হারাগাছ পৌর সভার পকি হাগার ব্রীজ হয়ে সারাই, হারাগাছ, শহীদবাগ, বালাপাড়া, কুর্শা ও টেপামধুপুর ইউনিয়নের ভিতর দিয়ে পীরগাছা উপজেলায় প্রবেশ করা স্বর্পিল আকাবাকা এ মানাস নদীটি বর্ষায় পানিতে ভরে যায় আর শুষ্ক মৌসুমে নদীর বুক জুড়ে ফসলের মাঠে ছেয়ে যায়।

সেই নালার মত চিকন মানাস নদী টি কে কিছু দিন আগে বরেন্দ্র প্রকল্পের আওতায় খনন করা হয়। মরা মানাস নদী টি ফিরে পায় নতুন করে প্রাণ। বর্ষায় ছোট মানাস নদী টি পানিতে ভরে যায়। সেখানে শত শত সৌখিন ও পেশাদার মৎস্য শিকারী জাল ফেলে মাছ শিকারে মেতে ওঠে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় ছোট মানাস নদীতে খড়া জালে ধরা পড়ল ৭ কেজি চিতল মাছ

আপডেট সময় : ০৬:১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩