ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যালন ডি’অর অব অলটাইম জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে নিখোঁজ ২স্কুল ছাত্রকে পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২৫৯ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে নিখোঁজ ২স্কুল ছাত্রকে পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজ ২ স্কুল ছাত্রকে পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ

ভূরুঙ্গামারী থেকে স্কুল যাওয়ার পথে নিখোঁজ হয় দুই ছাত্র। পরে জানাযায় তারা তারা স্কুলে না গিয়ে বাইসাইকেল বিক্রি করে ঢাকা দেখতে গেছে। পরে নিখোঁজ হওয়া আইয়ুব আলী (১৩) ও নাফিউল ইসলাম নিরব (১১) নামের দুই শিশুকে গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিশু দুটিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর ভূরুঙ্গামারী থানা এলাকার বাসিন্দা মোঃ নুরনবীর ছেলে মোঃ আইয়ুব আলী ও নাতি মোঃ নাফিউল ইসলাম নিরব স্কুলে যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফেরে না। অনেক খোঁজাখুঁজির পর কোন সন্ধান না পেয়ে ওইদিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নুরনবী।

পরবর্তীতে নিখোঁজ শিশু আইয়ুব আলী ঢাকায় থাকা তার বড় ভাইকে ফোন করে জানায় ‘আমরা দুইজন ঢাকা দেখতে আসছি’, তুমি আমাদের নিয়ে যাও।’ পরবর্তীতে নিখোঁজদের পরিবার ও ভূরুঙ্গামারী থানার তদন্তকারী কর্মকর্তার সমন্বয়ে নিখোঁজদেরকে গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দুজনে ঢাকা যাওয়ার জন্য অনেক দিন থেকে পরিকল্পনা করছিল। গত ২১ সেপ্টেম্বর শিশু আইয়ুব আলী বাড়ি থেকে ১ হাজার ৫০০ টাকা এবং নাফিউল তার স্কুলে যাওয়ার বাইসাইকেল ১ হাজার টাকায় বিক্রি করে প্রথমে লোকাল বাসের ছাদে করে রংপুর যায়। পরে রংপুর হতে তারা ঢাকাগামী বাসে করে ঢাকায় যায়। কেন তারা একা একা ঢাকা গেছে জানতে চাইলে তারা জানায়, তারা টিভিতে দেখেছে ঢাকায় রাস্তার উপর রাস্তা আছে, বিমানবন্দর আছে এগুলো দেখবে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, গাজিপুর থেকে উদ্ধার করা ওই দুই শিশুকে গতকাল সোমবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং পরবর্তীতে শিশুদের প্রতি আরো সতর্ক হওয়ার পরামর্শ প্রদান করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে নিখোঁজ ২স্কুল ছাত্রকে পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ

আপডেট সময় : ০৩:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩