ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যালন ডি’অর অব অলটাইম জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের ৩ শতাধিক পরিবার পানিবন্দী: জনজীবন বিপর্যস্থ

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • আপডেট সময় : ০৯:২৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে

বৃষ্টিতে ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের ৩ শতাধিক পরিবার পানিবন্দী: জনজীবন বিপর্যস্থ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের ৩ শতাধিক পরিবার পানিবন্দী জনজীবন বিপর্যস্থ।

টানা কয়েকদিনের বৃষ্টিতে ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের ৩ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েন।

গত চার দিনের ভারী বৃষ্টিপাতে রাস্তাঘাট পুকুর ডুবে গিয়ে বেরিয়ে গেছে লাখ লাখ টাকার মাছ। ধানক্ষেতে পানি ভরাট হয়ে পানির নিচে দুলছে কৃষকের স্বপ্ন। এরই মধ্যে গত ২৪ ঘন্টায় জেলায় ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হযেছে ।

এর মধ্যে জেলা সদরে ৮৮ , সৈয়দপুরে ৯০ এবং ডালিয়ায় ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আরো বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার বিষয়ে প্রতিবেদকের সঙ্গে কথা হলে ডিমলা আবহাওযা অধিপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর আহম্মেদ জানিযেছেন গত ২৪ ঘন্টায় জেলায় ১৬১ মিলিমিটার(সন্ধ্যা ৬টা পর্যন্ত)ও রবিবার সকাল ৯ টায় ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হযেছে।
টানা বৃষ্টিপাতের কারণে দারুন বিপাকে পড়েছে সবাই।অপরদিকে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে খামারিরা।

তেমনি বৃষ্টিপাতে নদী ভরাট হয়েছে ধানক্ষেতে পানি প্রবেশ করে ধানক্ষেতের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও সর্বস্তরের মানুষজন টানা বৃষ্টির কারনে কাজকর্ম ছেড়ে বেকারত্বে দিন অতিবাহিত করছেন।

এবিষয়ে উপজেলার ০৯ নং সোনারায় ইউনিয়নের কৃষক তরিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আজকের মধ্যে ক্ষেতের পানি না কমলে ধান ক্ষেতের ধানগুলো পাতানে ভরে যাবে।

অপরদিকে ডোমার পৌর এলাকার ৩নং ওয়ার্ডের নামাজী পাড়ার একাংশে পানিবন্দী হয়ে পরেছে প্রায় তিন শতাধিক পরিবার। বৃষ্টির পানি ঘরের ভিতরে প্রবেশ করায় তারা রান্না বান্না করতে না পেরে শুকনা খাবার খেয়ে মানবেতর জীবন যাপন করছে।সারারাত বৃষ্টি চলতে থাকলে নামাজী পাড়ার বেশিরভাগ ঘরবাড়ী পানিতে বিলিন হয়ে যেতে পারে বলে জানিয়েছেন অনেকে।

এবিষয়ে ডোমার পৌরসভার ০৩ ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান সুমন বলেন, পানিবন্দি নামাজী পাড়া এলাকার মানুষের বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে তিনি বলেন, পৌরসভার আলাদা বরাদ্দ রয়েছে। অপরদিকে মেয়র মহোদয়কে বিষয়টি অবগত করলে তিনি বলেন,বর্ষাকালেতো বন্যা হবেই।

০৩নং ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান সুমন আরও বলেন এইসব বন্যার্ত পরিবারকে যদি সাহায্য সহযোগীতা না করা হলে তাদের অবস্থা আরো করুন হবে।পরিশেষে তিনি সরকারীভাবে এইসব বন্যার্তদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি সহযোগীতা করার জন্য উদ্ধাত্ত আহবান জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের ৩ শতাধিক পরিবার পানিবন্দী: জনজীবন বিপর্যস্থ

আপডেট সময় : ০৯:২৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩