কচাকাটায় বিষপানে এক যুবকের আত্মহত্যা
- আপডেট সময় : ০৬:১৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ ৫৭৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের কচাকাটা থানার চর মাদারগঞ্জ গ্রামে রাসেল মিয়া(২৫) নামে এক যুবকের বিষপানে আত্মহত্যা । সোমবার (২০ জুলাই) বিষ পানে আত্মহত্যা করেছে। আত্নহত্যাকারী রাসেল মিয়া চর মাদারগঞ্জ গ্রামের নুরুল ইসলামের পুত্র। এলাকাবাসী সুত্রে জানা যায় রাসেল মিয়া তার স্ত্রী,সন্তান ও পিতামাতাসহ ঢাকায় থেকে ভ্রাম্যমান সবজির ব্যবসা করত। গত কিছু দিন আগে রাসেল ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে তার অসুস্থ চাচাকে দেখতে । এদিকে সোমবার দুপুরে মোবাইলে তার পিতার সাথে পারিবারিক বিষয়ে কলহ হওয়ায় বিকেলে রাসেল স্থানীয় বাজার মাদারগঞ্জ গিয়ে রাত ১০ টার সময় বাড়ি ফেরার পথে বকুলতলা সুইসগেট পাড় হয়ে ভাঙ্গা কাঠের সেতুর কাছে আসার পথে খালে পড়ে যায়। পথচারী ও নৌকার মাঝিরা এসে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দেয়। চিকিৎসক আসার পুর্বেই রাসেল মৃত্যু বরণ করে। পরে স্থানীয় পল্লী চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে বিষ পানে আত্মহত্যা করেছে বলে জানায়। প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল ড্রাইভার জানায় মৃত রাসেলের মুখে তীব্র বিষাক্ত কীটনাশকের গন্ধ পাওয়া গেছে। পারিবারিক কলহ এবং পিতার সাথে অভিমান করেই হয়ত আত্মহত্যা করেছে।
বল্লভেরখাস ইউনিয়নের চেয়ারম্যান আকমল হোসেন জানান, হয়ত মাদারগঞ্জ বাজার থেকে কীটনাশক কিনে সকলের অজান্তে পান করে বাড়ি ফেরার পথে ভাঙ্গা কাঠের সেতুর খালের কাছে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশীদ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। এবং আজ মঙ্গলবার লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























