আনন্দ টিভির দায়েরকৃত জালিয়াতি মামলায় নুরুল ইসলাম জুলহাস কারাগারে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আনন্দ টিভির দায়েরকৃত জালিয়াতি মামলায় নুরুল ইসলাম জুলহাস কারাগারে : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কটবে আপনার আজকের দিনটি ২২ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভিসা জটিলতা কাটিয়ে দক্ষিণ আফ্রিকা গেলেন জাকের ও মুশফিক নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা

আনন্দ টিভির দায়েরকৃত জালিয়াতি মামলায় নুরুল ইসলাম জুলহাস কারাগারে

সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
আনন্দ টিভির দায়েরকৃত জালিয়াতি মামলায় নুরুল ইসলাম জুলহাস কারাগারে

আনন্দ টিভির দায়েরকৃত জালিয়াতি মামলায় নুরুল ইসলাম জুলহাসকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

স‍্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর জালিয়াতির মামলায় নুরুল ইসলাম জুলহাসকে কারাগারে প্রেরণ করেছেন সিএমএম আদালত।

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে একটি মামলা দায়ের করা হয়।

স্বাক্ষর জালিয়াতির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক দাবি করে আসা নুরুল ইসলাম জুলহাস নামে একজনকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৩ এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ মোশাররফ হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

আসামি নুরুল ইসলাম জুলহাস মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুড়ী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের পুত্র।

তার বিরুদ্ধে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে একটি মামলা দায়ের করা হয়।

সে মামলার তদন্ত করে আসামি নুরুল ইসলাম জুলহাসের বিরুদ্ধে অসঙ্গতির প্রমাণ পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এদিকে, তার স্বাক্ষর জালিয়াতির বিষয়টি আদালতে অভিযুক্ত জুলহাস অস্বীকার করলে স্বাক্ষর পরীক্ষা করতে তা পাঠানো হয় ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) বা অপরাধ তদন্ত বিভাগে। সেখানে সিআইডির হস্তলিপি ব্যুরোর পরীক্ষাগারে তার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, কারাগারে যাওয়ার আগ পর্যন্ত আসামি নুরুল ইসলাম জুলহাস রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি ভাড়া বাড়ীতে পরিবারসহ বসবাস করে আসছিলেন।

আদালত সুত্র জানায়, এর আগে একই মামলায় চলতি বছরের জুন মাসে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সে পরোয়ানা মোহাম্মদপুর থানায় গিয়ে পৌঁছলে তার বাসায় একাধিকবার অভিযান চালালেও পলাতক ছিলেন তিনি।

গা ঢাকা দিলেও সবশেষ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে যেতেই হলো নুরুল ইসলাম জুলহাসকে। তথ্য সুত্র ও ছবি

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!