অভয়নগরে গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
অভয়নগরে গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

অভয়নগরে গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

অভয়নগর(যশোর) থেকে আবু তালেব
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
অভয়নগরে গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

যশোরের অভয়নগরে গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছে।

উপজেলার প্রেমবাগ ইউনিয়নের পাকেরগাতী গ্রামে সোমবার দিবাগত রাত ৮টার দিকে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মাবিয়া খাতুন (১১) গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

মৃত মাবিয়া খাতুন পাকেরগাতী গ্রামের জাফর গাজীর মেয়ে এবং মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী । পিতা জাফর গাজী একজন দরিদ্র ভ্যান চালক। ঘটনার ঐ রাতে মৃতের বাবা অভয়নগর থানায় নিজে বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যিার পর সৎ মায়ের সাথে ঝগড়া হয় মাবিয়ার। অভিমানে নিজের বাড়িতে ঘরের চালের ঢাবার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

তার পিতা জাফর গাজী ও ফুফু শিরিনা বেগম তার মৃতদেহটি ফাঁস খুলে নিচে নামিয়ে রাখে। এর আগে তার মা হীরা বেগম ও আত্মহত্যা করে মারা গেছেন বলে জানায় এলাকাবাসী ।

মাবিয়ার পিতা জাফর গাজী জানান, আমি ভ্যান চালিয়ে সোমবার রাতে বাড়িতে আসলেই মেয়ে মাবিয়া খাতুন কলম, খাতা কিনে দেয়ার কথা বলে। আমি পরে কিনে দেওয়ার কথা বলি।

এ বিষয় নিয়ে তার সৎ মায়ের সাথে কথা কাটাকাটিও ঝগড়া-বিবাদ হয়। পরে দেখি আমার বোন শিরিনার ঘরে মাবিয়া গলায় ওড়না পেচিয়ে ডাবার সাথে ঝুলে আছে। আমি যেয়ে ডাবা থেকে নামিয়ে ফেলি, আমরা পরিবারের অণ্য সবাই তাড়াতাড়ি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কতর্ব্যরত মেডিকেল অফিসার ডাঃ মামুনুর রশীদ জানান, মাবিয়াকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হযেছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভয়নগর থানা পুলিশের এস আই বিমান তরফদার জানান, লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। মেয়ের পিতাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এক পর্যায়ে পরিবারের পক্ষ থেকে মেয়ের পিতা বাদী হয়ে অভয়নগর থানায় অপমৃত্যু মামলা দায়ের করে। মামলা নং ৪০।

অভয়নগর থানার এস আই নিয়ামুল হক জানান, মর্গে পাঠানোর পর ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!