চাঁপাইনবাবগঞ্জের কুখ্যাত চোরের সর্দার ভটাসহ গ্রেফতার চার
- আপডেট সময় : ০৯:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ৩২০ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের কুখ্যাত চোরের সর্দার ভটাসহ চার জনকে গ্রেফতার করেন নাচোল থানা পুলিশের টিম।
নাচোলে স্বর্ণ,টাকা ও মোটরসাইকের চুরির অপরাধে চোরের মূল হোতাসহ চার জনকে গ্রেফতার করেন নাচোল থানা পুলিশের টিম।
এদিকে নাচোল থানার নেতেত্বে একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, শিবগঞ্জ গোমস্তাপুর থানা এলাকায় ও রাজশাহী মহানগর মতিহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৪ জন কুখ্যাত চোরের সর্দারসহ তাদের গ্রেফতার করতে সক্ষম হন নাচোল থানা পুলিশ।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৫ ভরি ৫ আনা স্বর্ণ, চোরাই স্বর্ণ বিক্রির ৪৩,৮০০/টাকা, চোরাই কাজে ব্যবহৃত ২ টি মোটর সাইকেল, ৩টি মোবাইল ফোন একটি টিপ চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বারঘরিয়া লক্ষীপুর মাস্টারপাড়ার, দুলালের ছেলে মূল হোতা আরিফুল ইসলাম ভটা (৩১), শিবতলা মালোপাড়া গ্রামের শ্রী সম্ব সরকার এর ছেলে শ্রী সুমন (৩৮),বড় ইন্দ্রারা মোড় পাড়ার কালাম এর ছেলে মোবারক হোসেন (৩৪), ভেলুর মোড় মসজিদ পাড়া গ্রামের মেরাজ আলীর ছেলে শাজাহান আলী (২৭)।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নাচোল থানায় পৃথক ২টি চুরির ঘটনায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম এর দিক নিদের্শনায় নাচোল থানার নেতেৃত্ব গতকাল শুক্রবার রাতে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর থানা এলাকায় এবং রাজশাহী মহানগর মতিহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে ।


























