কাউনিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু : স্বামীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু : স্বামীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিধবার ছাগল চুরি: অটোরিকশার সূত্র ধরে গ্রেপ্তার ৩ যুবক ঢাকার যানজট নিরসনে বড় উদ্যোগ: গাবতলীতে সরছে কারওয়ান বাজার, কেরানীগঞ্জে নতুন টার্মিনাল দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই- এমপি শামীম তালুকদার  বিপিএলের বর্তমান মডেল নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের অসন্তোষ, পরিবর্তনের দাবি আক্কিনেনি নাগার্জুনের জন্মদিন: জেনে নিন তার সম্পর্কে ১০টি অজানা তথ্য গুমের প্রতিটি ঘটনার বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ: বিভিন্ন বিভাগে আবেদনের সুযোগ তাহিরপুরে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থানের আশপাশে অবৈধ বালু উত্তোলন রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আঞ্চলিক উত্তেজনা নিরসনে ইরান ও কাতারের উচ্চপর্যায়ের বৈঠক

কাউনিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু : স্বামীর আত্মহত্যা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
কাউনিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু : স্বামীর আত্মহত্যা

রংপুরের কাউনিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু  হয়েছে। এসময় ভাবীকে বাঁচাতে গিয়ে ২ জন আহত। ঘটনা পর স্বামী আত্মহত্যা করেন।

উপজেলার মীরবাগ ড্রাইভার পাড়া গ্রামে শুক্রবার দিবাগত গভীর রাতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী শোভারানী(৪৫) নিহত হয়েছে। এঘটনার পরেই স্বামী রবীন্দ্রনাথ বর্মন (৫০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ভাইয়ের হাত থেকে ভাবী শোভা রানীকে বাঁচাতে গিয়ে চেতনা বর্মন ও গোলাপ বর্মন নামের দু’ভাই গুরুত্বর আহত হয়েছেন।

থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ মহেশা ড্রাইভার পাড়া গ্রামে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী রবীন্দ্রনাথ বর্মন (৫০) ক্ষিপ্ত হয়ে স্ত্রী শোভারানী (৪৫) কে ছুরিকাঘাত করেন।

তার চিৎকারে রবীন্দ্রনাথ বর্মনের আপন ভাই চেতনা বর্মন এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করলে তার একটি কান কেটে মাটিতে পড়ে যায়।

আহত দু’জনের চিৎকারে চাচাত ভাই গোলাপ বর্মন এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে।

এসময় ঘরের আসবাব পত্রে আগুন লাগিয়ে দিয়ে রবীন্দ্রনাথ বর্মন গোয়াল ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের লোকজন দাবি করে।

প্রতিবেশিরা আহত ৩ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে শোভারানী মারা যায়।

ঘটনার কিছুক্ষণ পরে পরিবারের লোকজন গোয়াল ঘরের সামনে গিয়ে রবীন্দ্রনাথ বর্মনের নাম ধরে ডাকলে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

পরিবারের লোকজন ৯৯৯ এ কল করে পুলিশ কে খবর দিলে পুলিশ রবীন্দ্রনাথের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরিবারের লোকজন জানায় রবীন্দ্রনাথ বর্মন মানুষিক বিকারগ্রস্ত ছিলেন। সে এক বছর ধরে একাকী রান্না করে একাই খেয়ে জীবন যাপন করে আসছিল। সে দু’সন্তানের জনক বলে জানাগেছে।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন ঘটনার বিষয়ে খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে রবীন্দ্রনাথ বর্মনের লাশ উদ্ধার করি এবং স্ত্রী শোভারানীর লাশ সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

পড়ুন>>বেতাগীতে টমটম উল্টে শিশু ড্রাইভার নিহত

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) মোহাম্মদ আবু রায়হান বলেন ঘটনা স্থলে গিয়ে রবীন্দ্রনাথের লাশ উদ্ধার করা হয়। কিন্তু রবীন্দ্রনাথ বর্মন আত্মহত্যা করেছেন, না তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে পুলিশের মনে সন্দেহ দেখা দিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে রবীন্দ্রনাথ বর্মন আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তার কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

Please Share This Post in Your Social Media

One response to “কাউনিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু : স্বামীর আত্মহত্যা”

  1. […] তৃণমুল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর … ভূরুঙ্গামারীতে সেচ পাম্পের সুইচ […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!