রাতের আধারে কলা গাছ কর্তন করলো দুর্বৃত্তরা : আমার ভূরুঙ্গামারী দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাতের আধারে কলা গাছ কর্তন করলো দুর্বৃত্তরা : আমার ভূরুঙ্গামারী দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা

রাতের আধারে কলা গাছ কর্তন করলো দুর্বৃত্তরা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ৩১ জুলাই, ২০২১

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আধারে এক কৃষকের কলা বাগানের ২১৫ টি কলা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামে।
জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাইকেরছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কৃষক লীগ সভাপতি হামিদুল ইসলামের কলা বাগানের ২১৫ টি কলা গাছ কে বা কারা রাতের আধারে কেটে রেখে পালিয়ে যায়।


ক্ষতিগ্রস্ত কৃষক হামিদুল ইসলাম জানান, কলা বাগান করার জন্য তিনি ২ বিঘা জমি ৩ বছরের জন্য লিজ নেন। এজন্য জমির মালিককে প্রতি বছর ৪০ মণ ধান দিতে হবে। ওই জমিতে তিনি ৭২৫টি কলা গাছের চারা রোপন করেন। বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা সেই বাগানের ২১৫ টি কলা গাছ কেটে ফেলে। এতে তিনি আর্থিক ভাবে বড় রকমের ক্ষতির আশঙ্কা করছেন। এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করার কথা জানান তিনি।

 


সংশ্লিষ্ট ইউপি সদস্য আবু হোসেন জানান, কলা গাছ কাটার ঘটনা সত্য। কেউ শত্রুতা করে হামিদুলের কলা বাগানের ক্ষতি সাধন করেছে।
উপজেলা কৃষক লীগ আহ্বায়ক ডা. ফরহাদ হোসেন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। দ্রুত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তিনি।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!