জামালপুরে রিষাবাড়ীতে স্কুল ড্রেস না পড়ায় রৌদ্রে দাড় করিয়ে অমানবিক শাস্তি প্রদান।
উপজেলার চিলডেন্স হোম পাবলিক স্কুলে ১ম শ্রেণীর শিশু ছাত্র রেদোয়ান সরকার (৬) কে কান ধরিয়ে রৌদ্রের তাপে দাড় করিয়ে শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে, স্কুলের অধ্যক্ষ ফজলুর রহমানের বিরুদ্ধে।
শাস্তিপ্রাপ্ত শিশু ছাত্র অসুস্থ্য হয়ে পড়ায় তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। শিশু ছাত্রটি সরিষাবাড়ী হাসপাতালের মেডিকেল এ্যাসিটেন্ট মোস্তাফিজুর রহমানের ছেলে।
শিশুটির পিতা মোস্তাফিজুর রহমান জানান, আমার ছেলে রেদোয়ান সরকার চিলড্রেনস হোম পাবলিক স্কুল এর প্রথম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে ।
এর আগেও বৃহস্পতিবার সিভিল ড্রেসে অধিকাংশ ছাত্ররা আসত। ড্রইং পরীক্ষা চলাকালীন সময়ে প্রিন্সিপাল রেদোয়ানকে কানে ধরিয়ে ক্লাস থেকে বের করে দিয়ে বাহিরে রৌদ্রের তাপে দাড় করিয়ে রাখে প্রায় ১৫ মিনিট যাবত। পরে ক্লাসে যে মেডাম ছিল সে তাকে ডেকে নেয় ।
এ রকম কাজের জন্য আমার ছেলে বাসায় গিয়ে কান্নাকাটি করে এবং অসুস্থ হয়ে পড়ে যায়। বলে স্কুলে নাকি মারে ।
বিষয়টি জানার জন্য বিদ্যালয়ে গেলে অধ্যক্ষ স্যার আমাদের সাথে দেখা করতে রাজী হয়নি। সে বাসায় গিয়ে শুয়ে আছে । আমার অভিযোগের সুষ্ঠু বিচার চাই । কেন এই ধরণের কাজ এ স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে করানো হয় ।
এদিকে অধ্যক্ষ মোহাম্মদ ফজলুর রহমান সত্যতা স্বীকার করে জানান, তারা অভিমান করে চলে গেছেন । যেহেতু ওনার ছেলে আছে তারা আরো দ্বিগুণ অভিমান নিয়ে আসতে পারে । আমি তখন তার সাথে কথা বলব । আর অভিমান ভাঙ্গানোর জন্য আমার সেই প্রচেষ্ঠা আছে ।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক জানান , শিশুটির সাথে অমানবিক কাজ করা হয়েছে । এটা মোটেই উচিৎ হয়নি।
Leave a Reply