পীরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পীরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

পীরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

রংপুর থেকে হিমেল মিত্র
  • প্রকাশিত : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
পীরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

রংপুরের পীরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছে।

উপজেলায় মাদক কারবারির জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। আজ (২৬ জুলাই) বুধবার দুপুরে পীরগঞ্জ পৌরসভার বৈরাগী পাড়া এ ঘটনা ঘটে।

নিহতের নাম হেলাল (৩৬)। তিনি পীরগঞ্জ পৌরসভার বৈরাগী পাড়ার বাসিন্দা মৃত আব্দুর রহমান মেম্বারের ছেলে। এ ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে নিহত হেলালের সঙ্গে মাদক কারবারি নিয়ে তার ছোট ভাইয়ের কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ছুরিকাঘাতে হেলাল গুরুতর আহত হন। হেলালকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে ৪ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় একটি মামলা করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম জানান নিহতের পুরো পরিবার মাদক কারবারির সঙ্গে জড়িত। পরিবারের সদস্যদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

হেলাল মাদক মামলায় এক মাস জেল খেটে মঙ্গলবার (২৫ জুলাই) জামিনে মুক্তি পেয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা করেছে। মামলার সূত্র ধরে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!