সংবাদ শিরোনাম :
মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
- আপডেট সময় : ০৭:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ২৮৮ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে হলরুমে মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক (এমপি)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, গৌতম কুমার মহন্ত, সহকারি কমিশনার (ভূমি) জাকির মুন্সি, মুক্তি যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মন্ডল ও মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম সেখ প্রমুখ।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























