নীলফামারীতে পৃথক দুটি ঘটনায় নিহত ১ আশংঙ্কাজনক ১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে পৃথক দুটি ঘটনায় নিহত ১ আশংঙ্কাজনক ১ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি

নীলফামারীতে পৃথক দুটি ঘটনায় নিহত ১ আশংঙ্কাজনক ১

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : সোমবার, ১০ জুলাই, ২০২৩
নীলফামারীতে পৃথক দুটি ঘটনায় নিহত ১ অশংঙ্কা জনক ১

নীলফামারীতে পৃথক দুটি ঘটনায় নিহত ১ জন ও অপর ১জনের অবস্থা আশংঙ্কাজনক।

 

ঘটনা ২ টি জলঢাকা উপজেলায় গোলনা ইউনিয়ন ও শিমুল বাড়ি ইউনিয়নে ঘটেছে।

পূর্ব শত্রুতার জের ধরে ভবেশ চন্দ্র রায় (২৭) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার(৯ জুলাই) রাত ১১টায় উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের রাজবাড়ি মাঝাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ভবেশ চন্দ্র রায় ওই গ্রামের মালিক চন্দ্র রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনার সময় ভবেশ চন্দ্র মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিল। পথে একই গ্রামের দিনেশ চন্দ্র রায়ের ছেলে মৃনাল চন্দ্র (৩৩) ধারালো অস্ত্র দিয়ে ভবেশের মাথায় আঘাত করে পালিয়ে যায়। খ

বর পেয়ে পুলিশ ও এলাকাবাসী ভবেশকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এঘটনায় জলঢাকা থানায় মামলা হয়েছে।

এদিকে উক্ত উপজেলার গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ কবির চেয়ারম্যান এর পাড়ায় নিজ শালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেছে শারমিন আক্তার (১৬) নামে এক কিশোরীকে তার আপন দুলাভাই রুবেল ইসলাম (২৫)।

গুরুতর আহত শারমিন আক্তার ঐ এলাকার মুূদি দোকানী শাহানুর ইসলামের মেয়ে।

এবিষয়ে আহত শারমিন আক্তারের বাবা বলেন আমার মেয়ে বাড়িতে একা ছিলো আর এই কারনে আমার মেয়ে সাথে এমনটি করেছে ।আমি এর শাস্তি চাই আমার জামাই হলেও।

এবিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোক্তারুল আলম জানান রোববার রাতে ভুক্তভোগীর বাসায় কেউ না থাকায় এমন টি হয়েছে তবে বাদী পক্ষ যদি অভিযোগ করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!