রংপুরের কাউনিয়ায় ব্যাংকের ভিতর ছেঁড়া টাকা বদলিয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়ে চম্পট প্রতারক
- আপডেট সময় : ১১:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ২৫৫ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় ব্যাংকের ভিতর ছেঁড়া টাকা বদলিয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়ে চম্পট প্রতারক
কাউনিয়ার এক অবসরপ্রাপ্ত শিক্ষকের পেনশনের উত্তোলন করা টাকায় ছেঁড়া আছে বলে তা বাছাই করে বদলিয়ে দেওয়ার কথা বলে এক প্রতারক ১৪ হাজার টাকার বান্ডিল নিয়ে সটকে পড়েছে। ঘটনা টি ঘটেছে বুধবার দুপুরে সোনালী ব্যাংক লিমিটেড কাউনিয়া শাখার ভিতরে।
উপজেলার হরিশ্বর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মকবুল হোসেন বলেন তিনি বুধবার দুপুরের দিকে পেনশনের মোট ৩৭ হাজার ৮শ’ টাকা উত্তোলন করেন।
অপরিচিত এক লোক পঞ্চাশ টাকার বান্ডিলে কিছু ছেঁড়া টাকা আছে তা বাছাই করে বদলিয়ে দেওয়ার কথা বলে ১৪ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে সটকে পরে।
বৃদ্ধ অবসরপ্রাপ্ত শিক্ষক ওই লোকের জন্য ব্যাংকের কোনায় চেয়ারে বসে অপেক্ষা করতে করতে তার দেখা না পেয়ে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের কে বিষয় জানায়।
তারা তাৎক্ষণিক ভাবে খোঁজাখুঁজি করে আর ওই প্রতারকের দেখা পায়নি। টাকা না পেয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক বিমূর্ষ হয়ে পড়েন। ইতি পূর্বেও সোনালী ব্যাংকের এ শাখায় একাধিক এ ধরনের ঘটনা ঘটলেও কোন প্রতারক ধরা পড়েনি।
সোনালী ব্যাংকের ম্যানেজার বিপ্লব কুমার মোহন্ত বলেন আমরা গ্রাহকদেরকে ঠিক ভাবে টাকা বুঝিয়ে দেই তার পরে গ্রাহকের কাছে কে কিভাবে টাকা নিয়েছে তা আমার জানা নেই। ব্যাংকে সিসি ক্যামেরা আছে কী না প্রশ্ন করলে তিনি জানান সিসি ক্যামেরা আনা হয়েছে তবে তা লাগানো হয়নি।
গ্রাহকরা অতিসত্বর ব্যাংকে সিসি ক্যামেরা লাগানো সহ গ্রাহকের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবী জানিয়েছেন।

























