ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিপোর্টার পদের লিখিত পরীক্ষা ২৯ সেপ্টেম্বর আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে ৫০০ জন নিয়োগ মধ্যপ্রাচ্যে যুদ্ধ এড়াতে যৌথ নিরাপত্তার আহ্বান কাতারের আমিরের গাজীপুরের মকশ বিল: হতে পারে ইকো-ট্যুরিজমের নতুন গন্তব্য ৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে পৌঁছাবে নতুন পাঠ্যবই জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-বিশ্বব্যাংকের অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে: অর্থমন্ত্রী গাইবান্ধার সাদুল্যাপুরে কুকুরের আক্রমণে শিশু প্রাণ হারাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক পাকিস্তানে অনলাইনে বাড়ছে শিশুদের নিরাপত্তাহীনতা

বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন বিশ্ব জয়ী আর্চার দিয়া

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৯:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে

বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন বিশ্ব জয়ী আর্চার দিয়া

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন বিশ্ব জয়ী আর্চার দিয়া সিদ্দিক। খেলার মাঠের পর এবার সংসার জীবনে জুটি বাঁধলেন দেশ সেরা তীরন্দাজ রোমান সানা ও নীলফামারীর মেয়ে দিয়া সিদ্দিকী।

বুধবার দুপুর ২টা ২০ মিনিটে নীলফামারীর একটি কমিউনিটি সেন্টার উভয় পরিবারের সদস্য ও আর্চারি ফেডারেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে ধুমধামের সাথে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বাংলাদেশে আর্চারির নাম বললেই যাদের কথা চলে আসে তারা হলেন খুলনা জেলার রূপসা উপজেলার রোমান সানা এবং নীলফামারী সদর উপজেলার সাংবাদিক নুর আলমের মেয়ে দিয়া সিদ্দিকী। এরা দু’জনেই দেশ ও দেশের বাইরে খেলে একাধিকবার সফল তীরন্দাজ হয়েছেন, বয়ে এনেছেন দেশের সুনাম।

এদিকে বেশ কিছুদিন ধরে ক্রীড়াঙ্গনে গুনজন চলছিল রোমান ও দিয়ার বিয়ের বিষয়টি। দিয়া সম্প্রতি নিজেও বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন। সেটি বুধবার দুপুরে বাস্তবে রূপ নিলো।

উভয় পরিবারের সম্মতিক্রমে পাঁচ লাখ এক শ’ এক টাকা দেনমোহর নির্ধারণ করে কনের হাত, কান ও গলার স্বর্ণ বাবদ দু’লাখ টাকা নগদ পরিশোধ করে নীলফামারী আশা কমিউনিটি সেন্টারে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে উভয় পরিবারের আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি আনিছুর রহমান দিপু, সাধারণ সম্পাদক কাজী রাজিব আহমেদ চপ্পল, যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিরণ, কোচ মাট্রিন ফেডথরিথ, ট্রেনার ফারুক ডালিসহ আর্চারি ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার রাতে একই কমিউনিটি সেন্টার দিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। বরসহ প্রায় ৩০ জন বরযাত্রী মঙ্গলবার রাতে নীলফামারীতে এসে শহরের বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রিযাপন করেন। দুপুর দেড়টার দিয়ে বরকে নিয়ে কমিউনিটি সেন্টারে আসেন বরযাত্রী।

এরপর ধুমধানের সাথে তাদের বিয়ের সম্পন্ন হয়। তাদের বিয়েতে উকিল দেন বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের রংপুর ব্যুারো প্রধান আনজারুল ইসলাম জুয়েল।

২০২১ সালের টোকিও অলিম্পিক ও একই সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ আর্চারির চাম্পিয়নশিপে বাংলাদেশের সাফল্য আসে রোমান সানা ও দিয়া সিদ্দিকীর হাতের তীর-ধনুকে। মাঠের পর সংসার জীবনেও তাদের ভালোবাসা অটুট থাকুক এমনটাই প্রত্যাশা করেন ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ আর্চারি ফেডারশের সাধারণ সম্পাদক কাজী রাজিব আহমেদ চপ্পল বলেন, এই জুটি বিয়ের পরও আর্চারিতে আরো বেশি বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

কোচ মাট্রিন মাট্রিন ফেডথরিথ জানান, তাদের বিয়েতে তিনি খুব খুশি। তাদের দাম্পত্য জীবন সুখের হোক এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দিয়া সিদ্দিকী জানান, প্রথমে পরিচয় তারপর বন্ধুত্ব। এরপর দু’পরিবারের সম্মতিতে আজকের এই বিয়ে। আগে আন্তর্জাতিক পর্যায়ে জুটিবদ্ধ হয়ে খেলে যেমন দেশের সুনাম অর্জন করেছেন, বিয়ের পরেও তারা সেই ধারা অব্যাহত রাখবেন বলে দিয়া জানান।

রোমান সানা বলেন, বিয়ের পরেও আগামীতে নিজের সর্বোচ্চটা দিয়ে আমরা আর্চারিকে এগিয়ে নিয়ে যাব। দিয়াকে আগে যেমন সার্পোট দিয়েছি এখন আরো বেশি সার্পোট দিতে পারব। এতে করে আমরা শতভাগ ভালোটা দেশবাসীকে উপহার দিতে পারব।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন বিশ্ব জয়ী আর্চার দিয়া

আপডেট সময় : ০৯:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩