ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান

রৌমারিতে গোসল করতে গিয়ে বিদ‍্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • আপডেট সময় : ০৬:৫৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে

রৌমারিতে গোসল করতে গিয়ে বিদ‍্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের রৌমারিতে গোসল করতে গিয়ে বিদ‍্যূতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার চর শৌলমারী ইউনিয়নে বৈদ্যুতিক সেচ পাম্পের পানিতে গোসলের সময় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক শিশু। বুধবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- শৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামের মমিনুল ইসলামের মেয়ে মাহি (৮) ও বৃদ্ধি মিয়ার মেয়ে বিন্দিয়া (৬)। তারা স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা গেছে ,রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামে বৈদ্যুতিক সেচ পাম্পের পানিতে গোসলের সময় অসাবধানাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ সময় আরও এক শিশু গুরুতর আহত হন। আহত ওই শিশুকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলার চর শৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন, আমার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোনাপুরে দুই কন্যা শিশু বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে শুনেছি।

বিস্তারিত পরে জানাতে পারবো। রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রৌমারিতে গোসল করতে গিয়ে বিদ‍্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩