রৌমারিতে গোসল করতে গিয়ে বিদ‍্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রৌমারিতে গোসল করতে গিয়ে বিদ‍্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ

রৌমারিতে গোসল করতে গিয়ে বিদ‍্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • প্রকাশিত : বুধবার, ৫ জুলাই, ২০২৩
রৌমারিতে গোসল করতে গিয়ে বিদ‍্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারিতে গোসল করতে গিয়ে বিদ‍্যূতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার চর শৌলমারী ইউনিয়নে বৈদ্যুতিক সেচ পাম্পের পানিতে গোসলের সময় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক শিশু। বুধবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- শৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামের মমিনুল ইসলামের মেয়ে মাহি (৮) ও বৃদ্ধি মিয়ার মেয়ে বিন্দিয়া (৬)। তারা স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা গেছে ,রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামে বৈদ্যুতিক সেচ পাম্পের পানিতে গোসলের সময় অসাবধানাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ সময় আরও এক শিশু গুরুতর আহত হন। আহত ওই শিশুকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলার চর শৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন, আমার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোনাপুরে দুই কন্যা শিশু বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে শুনেছি।

বিস্তারিত পরে জানাতে পারবো। রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!