ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

কুড়িগ্রামে রথযাত্রা উদযাপন

কুড়িগ্রাম থেকে সাইয়েদ বাবু
  • আপডেট সময় : ০৯:৩৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ২৩৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে রথযাত্রা উদযাপন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘নিলাচলে মহা প্রভু জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে’ এই মহিমা কীর্তন উচ্চারণের মধ্য দিয়ে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে কুড়িগ্রামে রথযাত্রা মহোৎসব উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) কুড়িগ্রামের আয়োজনে জেলা শহরের শ্রী শ্রী জগন্নাথ নামহট্ট মন্দির থেকে বিকেল সাড়ে ৪টার দিকে একটি রথ শোভাযাত্রা বের হয়।

রথযাত্রাটি শহরের মুল সড়কগুলো ঘুরে কুড়িগ্রাম পৌর টাউন হলে গিয়ে শেষ হয়। এতে জেলার ৯ উপজেলার সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার নারী ও পুরুষ অংশগ্রহন করেন। এর আগে সকালে নামহট্ট মন্দিরে বিশেষ পূজা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রথযাত্রায় অংশ নেয়া কল্লোল রায় বলেন, জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। আমরা নিজেদের পাপ মোচনে রথে রশি টেনে থাকি। রথযাত্রা উৎসবটি আমাদের কাছে পবিত্র।

আরেক পূণ্যার্থী সুজন মোহন্ত বলেন, ‘প্রতি বছর আষাঢ় মাসের এই বিশেষ তিথিতে রথযাত্রা উৎসব হয়। আমরা ভগবান জগন্নাথকে দর্শন করার জন্য এখানে আসি।’

রথযাত্রা উপলক্ষ্যে কুড়িগ্রাম টাউন হলে ৮ দিন ব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এরমধ্যে বৈদিক নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতাযজ্ঞ, আলোচনা সভা, বিশেষ পুজা ও প্রসাদ বিতরণ।

কুড়িগ্রাম জগন্নাথ নামহট্ট মন্দিরের অধ্যক্ষ শ্রী তপগৌর কৃষ্ণ দাস বলেন, ‘রথযাত্রা উৎসবে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

৮ দিনের এই উৎসব ২৭ জুন উল্টোরথের মধ্য দিয়ে শেষ হবে।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে রথযাত্রা উদযাপন

আপডেট সময় : ০৯:৩৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩