সংবাদ শিরোনাম :
নীলফামারীতে বিদ্যুৎতায়িত ঘরে হাত লেগে ২ শিশুর মৃত্যু
নীলফামারী থেকে তপন দাস
- আপডেট সময় : ১০:১৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে
নীলফামারীতে বিদ্যুৎতায়িত ঘরে হাত লেগে ২ শিশুর মৃত্যু হয়েছে।
বিদ্যুৎতায়িত হওয়া ঘরে হাত লেগে শক খেয়ে মারা গেলো ২ অবুঝ শিশু। আজ রবিবার দুপুরে নীলফামারীর সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া নামক এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত ২ শিশু হলো ইন্তাজুল হকের মেয়ে লিমা আক্তার (৯) ও একই এলাকার এনামুল হকের ছেলে আরিফ হোসেন (৬)। সরেজমিনে গিয়ে জানা যায়, আজ দুপুরে তারা একসাথে খেলা করার সময় হঠাৎ একটি ঘরে হাত দেয় তখন একে অপরকে ছুয়ে থাকার কারণে ২ জনে মারা যায়।
এঘটনায় আরো জানা যায় যে বাড়িতে অটোরিকশা চার্জ দেয়ার জন্য ঘরের চাটির সাথে পেচিয়ে রাখা তার ঘরের চাটির সাথে লাগলে পুরো বাড়ি বিদ্যুৎতায়িত হয় তখন তারা এবিষয়টি জানতে পারলে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে বাচ্চা ২ টিকে উদ্ধার করা হয়। পরে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করে ।
এবিষয়ে নীলফামারী সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন বিদ্যুৎ শকে শিশু ২ টির মৃত্যু হয় এজন্য থানায় একটি ইউডি মামলা হয়েছে তবে এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























