সরিষাবাড়ীতে নারী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে
সরিষাবাড়ীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান এলিন এর উদ্যোগে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১-জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান এলিন এর উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জুন) উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর আনিছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কামরাবাদ ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান এলিন বক্তব্য রাখেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন ভূঁইয়া,
সোনাকান্দার আনিসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান এলিন এর সহধর্মিনী ফারজানা ইয়াসমিন সোমা, ওয়াড আওয়ামী লীগের সভাপতি আবু সামা, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইউপি সদস্য মাসুদ রানা সন্তোষ প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন মিয়া। সমাবেশে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় সুধীজন এবং নারীরা অংশগ্রহণ করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























