সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিবাহিত ও অ-বিবাহিতদের মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সরিষাবাড়ি (জামালপুর) সাইয়্যেদ মাহমুদ
- আপডেট সময় : ০৮:০১:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ৩২৯ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ীতে বিবাহিত ও অ-বিবাহিতদের মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩রা জুন) বিকেলে সরিষাবাড়ি উপজেলার ময়দান ইউনিয়নের ২ নং ওয়ার্ডবাসীর পক্ষে রেজওয়ানুল ইসলাম ও সোহানুর রহমান এর উদ্যোগে বিজয়ী দলের মাঝে সেরা দর্শকদের পুরস্কার বিতরণ পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়েছে।
উক্ত বিবাহিত ও অবিবাহিত ফুটবল টুর্নামেন্টের খেলায় বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ইসমাইল হোসেন বিপ্লবের অনুপস্থিতি থাকার ফলে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ আবুল হোসেন ভূঁইয়া বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও শতাধিক পেয়ারা গাছের চারা বিতরণ করেন।
এ সময় অনান্যদের মধ্যে বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাত্তার, নাইমুর রহমান সহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্ট খেলাটি পরিচালনা করেন শামীম খান, জাজম্যান হিসেবে আবীর ও কৃষ্ণ দায়িত্ব পালন করেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























