ঠাকুরগাঁও জেলার সেরা তেল উৎপাদনকারী কৃষক ৩জনই রাণীশংকৈল উপজেলার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁও জেলার সেরা তেল উৎপাদনকারী কৃষক ৩জনই রাণীশংকৈল উপজেলার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটর অচল: রোগীদের চরম দুর্ভোগ মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২ ও আশঙ্কাজনক ২ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য -মির্জা ফখরুল সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ চাই: ব্রহ্মপুত্র পাড়ে চরের মানুষের তীব্র আকুতি ভূরুঙ্গামারীতে লাইসেন্সহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আজ ৩ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঘটনাবলি ৩ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ সোমবার, ৩ আগস্ট ২০২৬: সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস

ঠাকুরগাঁও জেলার সেরা তেল উৎপাদনকারী কৃষক ৩জনই রাণীশংকৈল উপজেলার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১৭ মে, ২০২৩
ঠাকুরগাঁও জেলার সেরা তেল উৎপাদনকারী কৃষক ৩জনই রাণীশংকৈল উপজেলার

ঠাকুরগাঁও জেলার সেরা তেল উৎপাদনকারী কৃষক নির্বাচন করা হয়েছে। নির্বাচিত ৩জন কৃষকই রাণীশংকৈল উপজেলার।

জেলার মধ্যে সরিষা উৎপাদন করে রাণীশংকৈল উপজেলার ৩ জন কৃষক ২০২২-২৩ অর্থ বছরের তেলজাতীয় ফসল বৃদ্ধি প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে সেরা নির্বাচিত হয়েছেন।

সেরা তেল উৎপাদনকারী কৃষক পুরস্কার ২০২৩ খ্রিঃ, প্রাপ্ত কৃষকেরা হলেন, উপজেলার নন্দুয়ার বলিদ্বারা গ্রামের মানিক হোসেন প্রথম, লেহেম্বা বসতপুর গ্রামের নফির আলী দ্বিতীয় এবং রাতোর ফরিঙ্গাদিঘি গ্রামের মোতাহার হোসেন তৃতীয়।

এ উপলক্ষে মঙ্গলবার (১৬ মে) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপ-পরিচালক সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম খোরশেদুজ্জামান, বীজ প্রত্যয়ন কর্মকর্তা আনিসুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক(শষ্য)আলমগীর কবির, রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ প্রমুখ।

 

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ বিভাগ) শাহিনা বেগম।

 

শেষে সেরা ওই ৩ কৃষকদের হাতে অতিথিরা পুরস্কার হিসাবে সনদ ও নগদ অর্থ তুলে দেন।
এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!