ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

কাউনিয়ায় ঘুর্ণিঝড়ে ২ শতাধিক বাড়ি ঘর লন্ডভন্ড: শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৫:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে

কাউনিয়ায় ঘুর্ণিঝড়ে ২ শতাধিক বাড়ি ঘর লন্ডভন্ড: শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়ায় ঘুর্ণিঝড়ে ২ শতাধিক বাড়ি ঘর লন্ডভন্ড। প্রচন্ড শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

কাউনিয়া উপজেলার বিভিন্ন গ্রামে সোমবার রাতের ঘুর্ণিঝড়ে ২ শতাধিক বাড়ীঘর লন্ডভন্ড হয়ে গেছে। খোলা আকাশের নীচে বসবাস করছে অনেক পরিবার।

ঝড়ে গাছ ও টিনের ঘর পরে আহত হয়ে ৭ জন। এছাড়াও শিলা বৃষ্টিতে উঠতি বোরো ধান, ভুট্টা, মরিচ, ঢ়েরষ, পাট সহ নানা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

শত শত গাছ উপরে ও ভেঙ্গে পড়েছে। রংপুর -কুড়িগ্রাম মহাসড়কে বড় বড় গাছ ভেঙ্গে পড়ায় রাত ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় গাছ কেটে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেয়।

অপরদিকে বিদ্যুতের তারে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে। রাত ১১ টার পর বিদ্যুৎ চলে যাওয়ার পর এ রিপোর্ট লেখা পর্যন্ত সারা উপজেলায় বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়নি।

উপজেলার সারাই, হারাগাছ, শহীবাগ, টেপামধুপুর, বালাপাড়া ইউনিয়নের উপর দিয়ে ঝড় বয়ে যায়। এর মধ্যে সারাই ইউনিয়নের মাছহাড়ী, মদামুদন, হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের বেশি ক্ষতি হয়েছে।

ঝড়ে আহত হয়েছেন নাজিরদহ একতা ব্রীজ এলাকার মৃত্যু সব্বুল মিয়ার স্ত্রী মেরাবজান (৭১) ও তার কন্যা মিনারা খাতুন (৩১) ; ভূতছাড়া গ্রামের নেজাব উদ্দিনের স্ত্রী নবীয়া বেগম (৩৮) সহ বিভিন্ন এলাকায় ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস ঝড়ে ক্ষতি গ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।

পরিদর্শন কালে তিনি বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের নিকট ঝড়ে ক্ষতিগ্রস্থ লোকজনের তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় ঘুর্ণিঝড়ে ২ শতাধিক বাড়ি ঘর লন্ডভন্ড: শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট সময় : ০৫:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩