কাউনিয়ায় যুবকের লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় যুবকের লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি: শিশু নিহত ও মা আহত চীনের লংমার্চ: ৯০ বছরের পথচলা ও বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণ সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশ নিয়ে পেঙ্গুইনের অবস্থান ও নতুন প্রকাশকের সম্ভাবনা যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির বাজারে বড় ধস, এক বছরে সুযোগ কমল ৪৫ শতাংশ লিবিয়ার শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সাদ্দাম হাফতারের সঙ্গে কাতারের প্রতিমন্ত্রীর বৈঠক রংপুরে মাদকের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা নতুন পুলিশ কমিশনারের

কাউনিয়ায় যুবকের লাশ উদ্ধার

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩
কাউনিয়ায় যুবকের লাশ উদ্ধার

রংপুরের কাউনিয়ায় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম শাহ আলম (৪৮)। নামের এক মধ্য বয়সী যুবকের রবিবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে।

এর আগে রবিবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে ওই ব্যক্তি নিজ ঘরে গলায় রশি পেচিয়ে ধরনার সাথে ঝুলে আত্মহত্যা করেন। নিহত শাহ আলম উপজেলার কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বৃদ্ধ আব্দুল মমিনের ছেলে।

নিহতের পিতা আব্দুল মমিন (৭০) জানান, তার বড় ছেলে শাহ আলম রাত ১০ টার দিকে নিজ ঘরে গলায় রশি পেচিয়ে ধরনার সাথে ঝুলে আত্মহত্যা করার চেষ্টা করে।

পরিবারের লোকজন তাঁর গোঙ্গানী শব্দ টের পেয়ে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়।

রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে আসে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছেন বিল্লাহ জানান লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!