শিবগঞ্জে উন্নত জাতের মসলা ও প্রযুক্তির উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শিবগঞ্জে উন্নত জাতের মসলা ও প্রযুক্তির উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটর অচল: রোগীদের চরম দুর্ভোগ মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২ ও আশঙ্কাজনক ২ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য -মির্জা ফখরুল সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ চাই: ব্রহ্মপুত্র পাড়ে চরের মানুষের তীব্র আকুতি ভূরুঙ্গামারীতে লাইসেন্সহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আজ ৩ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঘটনাবলি ৩ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ সোমবার, ৩ আগস্ট ২০২৬: সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস

শিবগঞ্জে উন্নত জাতের মসলা ও প্রযুক্তির উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১২ মে, ২০২৩
শিবগঞ্জে উন্নত জাতের মসলা ও প্রযুক্তির উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উন্নত জাতের মসলা ও প্রযুক্তির উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

জেলার শিবগঞ্জে কৃষক কৃষাণীদের নিয়ে উন্নত জাতের মসলা চাষের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল (১১ই মে) বৃহস্পতিবার শুরু হয়।

আজ (১২ই মে) শুক্রবার দুপুরে শেষ হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৫০জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ (উপপরিচালক) কৃষিবিদ ড. পলাশ সরকার।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), ডিএই, কৃষিবিদ মোঃ মাসুদ আহমেদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সুনাইন বিন জামানসহ উপসহকারী কর্মকর্তাবৃন্দ।

সভায় আলোচকবৃন্দরা দৈনন্দিন ব্যবহার্য মসলা যেমন আদা, রসুন, পিঁয়াজ, মরিচ, কালোজিরা, মেথি, হলুদ, লবঙ্গ, এলাচ, মৌরীসহ বিভিন্ন রকমের মসলার উন্নত জাত

ও এসবের উপকারী দিক তুলে ধরে প্রযুক্তির ব্যবহার করে কিভাবে সফলতা অর্জন করা যায় সে সম্পর্কে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

সমাপনী দিনে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের মসলা চাষে কৃষক ও কৃষাণীদের উদ্বুদ্ধ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!