সিরাজগঞ্জের তাড়াশে কিশোরীকে ধর্ষণের পর হত্যা। ধর্ষক গ্রেফতার
সিরাজগঞ্জের তাড়াশে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ঘাতক ছাবেন আলীকে (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর এলাকার কোহিত গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ভূক্তভোগী উপজেলার পৌর সদরের কোহিত গ্রামের অধিবাসী। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতাকৃত ছাবেন আলীকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, কোহিত দিঘীরপারা গ্রামের নিহত ধর্ষিতা তার দাদীর সাথে বাড়িতেই থাকতেন। তার বাবা কাজের জন্য বাড়ির বাহিরে ছিলেন। তার দাদী ছাগল চড়াতে মাঠের মধ্যে ছিলেন।
এ সময় নিহত সুমাইয়া বাড়িতে একা ছিলেন। সুযোগ বুঝে ধর্ষক ছাবেন আলী ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।
এ সময় বলে দিবে জানালে তাকে হত্যা করে পালিয়ে যায়। এদিকে দুপুরের দিকে কিশোরীর দাদি বাড়ি ফিরে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢুকে কিশোরী নাতনীর মরদেহ দেখতে পান।
বুধবার সকালে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, কিশোরীর গায়ে, মুখে ও শরিরের আঘাতের চিহৃ ছিল। ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।
প্রাথমিক সুরতহালে ধর্ষণের পর হত্যার বিষয়টি সন্দেহ করছি। পরে বিভিন্ন তথ্যের সুত্র ধরে একই গ্রামের ছাবেন আলীকে গ্রেফতার করা হয়।
এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছাবেন আলী কিশোরীকে ধর্ষণের পর হত্যার বিষয়ে জবানবন্দি দিয়েছেন।
Leave a Reply