কাউনিয়ায় ধর্ষণ চেষ্টার মামলার আসামী গ্রেফতার
- আপডেট সময় : ০৫:২৯:১১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ৩১০ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় ধর্ষণ চেষ্টার মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাগেছে, কাউনিয়ায় প্রতিবেশী ভাতিজা বউকে ধর্ষণ চেষ্টার অভিযোগের মামলায় চাচা শ্বশুর ফারুক হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ মে) সকালে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়। ফারুক হোসেন উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গ্রামের মৃত জাফর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে বল্লভবিষু গ্রামে ওই নারী (২৮) পালিত গরুর খাদ্যের জন্য বাড়ীর পাশে ফারুকের ভুট্টা খেতে ভুট্টার পাতা তুলছিল। পড়ুন>>যৌন হেনস্তার দায়ে ট্রাম্পের ৫০ লাখ ডলার জরিমানা
ওই নারী ফারুকের প্রতিবেশী ভাতিজা বউ। ভুট্টার পাতা তোলার সময় ফারুক খেতের ভেতরে প্রবেশ করে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্ঠা করে।
ওই নারীর চিৎকারে লোকজন এগিয়ে গেলে ফারুক পালিয়ে যায়।
বিষয়টি জানাজানি হলে সন্ধায় স্থানীয়রা ফারুককে আটক করে। খবর পেয়ে রাতেই ঘটনান্থলে পৌছে ফারুককে হেফাজতে নেয় পুলিশ ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনের ধারায় চাচা শ্বশুর ফারুক হোসেনকে আসামী করে মামলা করেছে।
আটক ফারুককে মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে রংপুর আদালতে পাঠানো হয়েছে।


























