ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

চিলাহাটিতে ভিজিএফ কার্ডে চরম অনিয়ম টাকার বিনিময়ে স্বচ্ছলরা পাচ্ছে কার্ড।

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ১২:২৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে

চিলাহাটিতে ভিজিএফ কার্ডে চরম অনিয়ম টাকার বিনিময়ে স্বচ্ছলরা পাচ্ছে কার্ড

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর চিলাহাটিতে ভিজিএফ কার্ডে চরম অনিয়ম টাকার বিনিময়ে স্বচ্ছলরা পাচ্ছে কার্ড।

ভিজিএফ কার্ডে চরম অনিয়ম ও হাজার হাজার টাকার বিনিময়ে স্বচ্ছল পরিবারকে কার্ড দেওয়া হয়েছে। মেম্বার, চৌকিদারের বিরুদ্ধে টাকা নিয়ে কার্ড না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার ১নং ভোগডাবুরী ইউনিয়নে গরীব দুঃস্থ মানুষের জন্য সরকারী ভিজিএফ ৫৭০ টি কার্ড বরাদ্দ করা হয়। এই সব কার্ডের মেয়াদ ২ বছরে জন্য, প্রতি ২ বছর অন্তর কার্ডধারীদের পরিবর্তন করা হয়, সরকারী নীতিমালার মেনে দুঃস্থ ও অস্বচ্ছল পরিবারকে অনলাইনে আবেদন করতে বলা হয়।

তাতে প্রায় ভোগডাবুরী ইউনিয়নে ৩ হাজার দুঃস্থ গরীব অস্বচ্ছল পরিবার অনলাইনে আবেদন করে।

কিন্তু অনলাইনে আবেদন শুধু ধোকাবাজি আর দুর্নীতি ভরা- চেয়ারম্যান, মেম্বার/ মহিলা মেম্বার,উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান ও নেতার সুপারিশে এই ভিজিএফ কার্ডের তালিকা তৈরি করা হয়। তাতে দেখা যায় যে অস্বচ্ছল পরিবার ব্যতিত স্বচ্ছল পরিবারই ভিজিএফ কার্ডের তালিকায় অর্ন্তভুক্ত হয়েছে।

এই কার্ডের বিনিময়ে ৬ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে ভুক্তভোগীদের নিকট হতে অভিযোগ পাওয়া গেছে। যারা অস্বচ্ছল পরিবার তারা পেয়েছে সামান্য কয়েকটি কার্ড আর স্বচ্ছল পরিবার পেয়েছে বেশীভাগ কার্ড।

যারা টাকা দিতে পেরেছে তারাই কার্ড পেয়েছে, যারা টাকা দিতে পারেনি তাদের ভাগ্যে কার্ড জুটেনি। ভোগডাবুরী ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে গ্রাম পুলিশ মোঃ মমিনুল হকে বিরুদ্ধে টাকা নিয়ে কার্ড দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

১,৭ ও ৯ নং ওয়ার্ডের ১১ জন অস্বচ্ছল পরিবারের মহিলা গতকাল ভিজিএফ চাল দেওয়ার সময় তারা চাল না পেয়ে মমিনুলের বিরুদ্ধে চেয়ারম্যানের নিকট টাকা নেওয়ার অভিযোগ করেন ।

তারা জানান যে, মমিনুলকে প্রায় ৯০ হাজার টাকা দিয়েছে কার্ড পাওয়ার জন্য, এর মধ্যে কয়েকজন হলেন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জয়তুন ৪০ -স্বামী বেলাল, রুনা ৩০ -স্বামী সফিকুল,সালমা ৪০- স্বামী দুলাল,ময়না ৩০- স্বামী রবিউল নিকট ,আম্বিয়া ৪০, জাহানারা ৩৫।

ভুক্তভোগীরা গতকাল পরিষদে চাউলের জন্য এসে হতাশ হয়ে ফিরে যায়।

এব্যাপারে ভোগডাবুরী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন যে,আমরা জানিনা, আমাকে বলে কেউ টাকা দেয়নি তাই এর দায় দায়িত্ব তাদের, যারা দিয়েছে ও নিয়েছে।

এলাকার সাধারন মানুষ এই সব বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আর্কষন করেছে বলে জানা গেছে এবং গ্রাম পুলিশ মমিনুলের বিচার দাবি করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “চিলাহাটিতে ভিজিএফ কার্ডে চরম অনিয়ম টাকার বিনিময়ে স্বচ্ছলরা পাচ্ছে কার্ড।”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চিলাহাটিতে ভিজিএফ কার্ডে চরম অনিয়ম টাকার বিনিময়ে স্বচ্ছলরা পাচ্ছে কার্ড।

আপডেট সময় : ১২:২৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩