রংপুরের কাউনিয়ায় ব্লেড দিয়ে গলা কেটে এক স্বামী পরিত্যাক্ত মহিলার আত্মহত্যা!
উপজেলায় নিজের গলা ব্লেড দিয়ে কেটে আরফিনা (২৫) নামের স্বামী পরিত্যাক্ত এক সন্তানের জননী এক মহিলা আত্মহত্যা করেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম বাহাগিলি এলাকার আজিজার রহমানের মেয়ে আরফিনা বেগমের প্রায় ৪ বছর আগে বিয়ে হয়।
পরে সে তার সন্তানকে নিয়ে পশ্চিম বাহাগিলি গ্রামে তার মায়ের সাথে বসবাস করতে থাকে। ঘটনার দিন গত শুক্রবার বিকেলে বাড়ির লোকজনের অজান্তে আরফিনা ব্লেড দিয়ে তার গলা কাটে।
কিছুক্ষন পর তার মা মর্জিনা বেগম বাড়িতে এসে মেয়ের গলায় রক্ত দেখে দ্রুত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তার গলার কাটা স্থানে সেলাই দেন ও চিকিৎসা দেন।
একটু সুস্থতাবোধ করলে পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে আসে। শনিবার বিকালে সে মারা যায়। কুর্শা ইউপি সদস্য মোঃ ইউসুব আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
[…] […]