নওগাঁয় বাস ও পিকআপ সংঘর্ষে নিহত-২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় বাস ও পিকআপ সংঘর্ষে নিহত-২ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

নওগাঁয় বাস ও পিকআপ সংঘর্ষে নিহত-২

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
নওগাঁয় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত জন-২

নওগাঁয় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে, নিহত জন ২ ও আহত ১১ জন হয়েছে।

নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার পিড়ামোড়ে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ ভ্যান চালক সহ ২ জন নিহত হয়েছেন।এ দূর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১১ জন। পড়ুন>>এবার মৎস্যজীবী লীগ নেতার পিস্তল হাতে নিয়ে ছবি ভাইরাল!

মর্মান্তিক এসড়ক দূর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ২৭এপ্রিল দুপুর ২.৩০ টার দিকে। নিহত দু’জন হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়ন এর জয়পুরডাঙ্গাপাড়া গ্রামের মৃত সমসের আলীর ছেলে ও পিকআপ চালক হারুন অর রশিদ হারুন ওরফে বাঘা (৪৬) ও পিকআপ এর যাত্রী বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার সারপুকুর গ্রামের তৈয়ব আলীর ছেলে মজিবর রহমান (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার  দুপুর ২.৩০ টার দিকে মহাদেবপুর থেকে ঢাকা গামী (বগুড়া ‘ন’ ১১-১৫৫৪) নম্বর পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌছালে উক্ত সময়ে নওগাঁ থেকে দিনাজপুরগামী (ঢাকা মেট্রো ‘ব’ ১৫-৪৭০৩) নম্বর দ্বীন ইসলাম পরিবহন নামে যাত্রীবাহীবাস অপর একটি বাসকে  ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনাস্থলে পিকআপ ভ্যানের এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এসময় দূর্ঘটনাস্থলে উপস্থিত মহাদেবপুর উপজেলার বিশিষ্ঠ ধান ব্যবসায়ী সাহজান ওরফে জামান স্থানিয়দের সহযোগীতায় গুরুতর আহত ৮ জনকে উদ্ধার পূর্বক নিজস্ব প্রাইভেটকার যোগে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান।

দূর্ঘটনার খবর পেয়ে স্থানিয় চৌমাশিয়া নওহাটামোড় ফাঁড়ি পুলিশ ও মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছে পিকআপ এর সামনে আটকে পড়া চালকের মৃতদেহ উদ্ধার সহ আহত ৩-৪জনকে উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মজিবর রহমানকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে আরও ৫/৬ জনের অবস্থা আশংকাজনক এবং উন্নত চিকিৎসার জন্য ইতি মধ্যেই ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অন্যান্য গুরুতর আহতদের স্বজনরা এখনো হাসপাতালে না আসায় তাদের এখানেই (নওগাঁ সদর হাসপাতালে) ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ রাকিব হোসেন।

দূর্ঘটনায় ২ জন নিহতের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ প্রতিবেদককে জানান, খবর পেয়ে সঙ্গীয় অফিসার ফোর্সসহ দূর্ঘটনাস্থলে এসেছি।

তিনি আরো জানান, সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতদের খবর পেয়ে ইতি মধ্যেই মহাদেবপুর সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) জনাব জয়ব্রত পাল সহ জেলার উদ্ধতন কর্মকর্তা দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!