প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া ইন্তেকাল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া ইন্তেকাল : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির

প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া ইন্তেকাল

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
প্রবাসী বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া ইন্তেকাল করেন।

বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া দীর্ঘ ১১ মাস ১৪দিন জ্ঞানহীন (কোমায়) থাকার পর গত শনিবার , ২৫ এপ্রিল’২৩ ভোর ৪টায় বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া (৭৬) নিউইয়র্ক সিটির ফ্লাশিং হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

প্রসংগত উল্লেখ্য, ভোলা জেলার কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন গত বছর ১১ মে’২২ সকাল সাড়ে ১১টায় জামাইকার হিলসাইড এভিনিউ দিয়ে পথ চলার সময় একজন দুস্কৃতিকারীর ধাক্কায় গুরুতরভাবে আহত হয়ে দীর্ঘদিন জ্ঞানহীন অবস্হায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসকদের শত প্রচেষ্টা সত্বেও তাঁর জ্ঞান ফিরে আসেনি এবং আজ তিনি না ফেরার দেশে চলে গেছেন।

আমরা সকলে মিলে এই মহান দেশ প্রেমিক ব্যক্তিটির জন্য জন্য মহান রাব্বুল আলামিনের কাছে তাঁর আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া প্রার্থনা । বীর মুক্তিযোদধা ও লেখক মকবুল তালুকদার বাপসনিউজকে এসংবাদ জানিয়েছেন ।

বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স’৭১’ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

তিনি পচাত্তর পরবর্তীতে খুনী জিয়া কর্তৃক সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা কর্মকর্তা নিধন পরিকল্পনার আওতায় দন্ডপ্রাপ্ত হন।

সৌভাগ্য ক্রমে বেঁচে যাওয়ার পর খুনী জিয়ার ফাঁসি দাবী করে বাংলাদেশে তাঁর নেতৃত্বে সেনাবাহিনীর দন্ডপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত সদস্যদের পরিবার পরিজনদেরকে নিয়ে আন্দোলন গড়ে তোলেন। যা কিনা আজও চলমান।

বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়াএকজন অত্যন্ত বিনয়ী, হাসি খুশী এবং সাদা মনের মানুষ ছিলেন।

মরহুমের নামাজে জানাযা ২৫ এপ্রিল’ ২৩ বাদ মাগরেব জামাইকা মুসলিম সেন্টার, ১৬৮ হিলসাইড মসজিদে অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে তাঁর কফিন বাংলাদেশের জাতীয় পতাকায় আচ্ছাদিত করে নিউইয়র্কে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগন মরহুম রুহুল আমিনকে সর্বশেষ স্যালুট জানান ।

এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করবেন নিউইয়র্কস্থ ডেপুটি কনন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান।

বীরমুক্তিযোদ্ধা মরহুম রুহুল আমিন ভূইয়ার নামাজে জানাযা ও স্যালুট প্রদান অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাস রত মুক্তিযোদ্ধা এবং সুভানুধ্যায়ী সুহৃদ বৃন্দ উপস্হিত ছিলেন ।

সংগঠনের পক্ষ থেকে সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফারুক হোসাইনসহ প্রবাসী বিভিন্ন সংগঠন রুহুল আমীন ভুইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছন ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!