ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিংড়ায় কলেজ ছাত্রীকে গণধর্ষণের মামলায় ৬ জনের মৃত্যুদন্ড ও ৪ জনের যাবজ্জীবন

নাটোর থেকে বেল্লাল হোসেন বাবু
  • আপডেট সময় : ১১:০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ৩২২ বার পড়া হয়েছে

সিংড়ায় কলেজ ছাত্রীকে গণধর্ষণের মামলায় ৬ জনের মৃত্যুদন্ড ও ৪ জনের যাবজ্জীবন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় কলেজ ছাত্রীকে গণধর্ষণের মামলায় ৬ জনের মৃত্যুদন্ড ও ৪ জনের যাবজ্জীবন প্রদান করেন বিজ্ঞ আদালত।

নাটোরের সিংড়ায় কলেজ ছাত্রীকে অপহরন ও গণধর্ষণ মামলায় ৬ জনকে মৃত্যুদন্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলায় মো: নাছির নামে অপর এক আসামীকে খালাস দেয়া হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় নাটোরের নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দিয়েছেন।

মৃত্যু দন্ডপ্রাপ্তরা হলেন মোঃ সাব্বির আহম্মেদ, রেজাউনুল ওরফে রাব্বী, নাজমুল হক,মোঃ রাজিবুল হাসান, মোঃ রিপন ও মোঃ শহিদুল।

অপরদিকে যাবজ্জীবন প্রাপ্তরা হলেন-মোঃ মনিরুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, মোঃ আতাউল ইসলাম ওরফে আতাউর ও মোঃ রেজাউল করিম।

আদালত সুত্রে জানা যায়, ২০১৯ সালের বড়াইগ্রাম উপজেলার চান্দাইগ্রামের ওই কলেজ ছাত্রীকে কৌশলে পাশের সিংড়া উপজেলার কলম মির্জাপুর গ্রামে নিয়ে যায় প্রেমিক সাব্বির আহম্মেদ।

সারাদিন ঘোরাঘুরির পর বন্ধুদের সাথে রাতে কলম মির্জাপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের করার পর দীর্ঘ ১০ বছর তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ বুধবার এ রায় প্রদান করেন।

আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, মামলার ১১ আসামীর মধ্যে ৬ জনকে মৃত্যুদন্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করে জানান তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে করা জরিমানার টাকা বাদিকে দেয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

এছাড়া মামলার অপর আসামী মোঃ নাছিরকে খালাস দেওয়া হয়েছে। নাছির আদালতে অনুপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “সিংড়ায় কলেজ ছাত্রীকে গণধর্ষণের মামলায় ৬ জনের মৃত্যুদন্ড ও ৪ জনের যাবজ্জীবন”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় কলেজ ছাত্রীকে গণধর্ষণের মামলায় ৬ জনের মৃত্যুদন্ড ও ৪ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ১১:০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩