ধর্মপাশায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৩৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের ধর্মপাশায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে শনিবার সকাল ১১ টায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পড়ুন>>ঝালকাঠির ডিসির গাড়িতে পিকআপের ধাক্কা : তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল আলম কবির।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্ত সালমান হাসান বিপ্লব, ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিজানুর রহমান।
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস, মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান,
এছাড়াও ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা।
জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হাসান, ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাজাহান কবির, সাংবাদিক তরিকুল ইসলাম পলাশ প্রমুখ বক্তব্য রাখেন।


























