ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: আবিদ বিশ্ব বাণিজ্যকে ফের ঔপনিবেশিক মডেলে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র: রেহমান সোবহান বিশ্বের রাজনীতিতে বাড়ছে এআই ব্যবহারের প্রবণতা মাদকব্যবসায়ীর মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০ বৈশ্বিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসন্ন: আলী রীয়াজ বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: ৬৭ শ্রমিক উদ্ধার আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

নীলফামারীতে টাকার বিনিময়ে ভিজিডি কার্ড দেয়ার অভিযোগ

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৮:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ১৬৯ বার পড়া হয়েছে

নীলফামারীতে টাকার বিনিময়ে ভিজিডি কার্ড দেয়ার অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর কিশোরগঞ্জে দুস্থ-অসহায় পরিবারে খাদ্য সহায়তা কর্মসূচির ভিজিডি উপকার ভোগীদের টাকার বিনিময়ে ভিজিডি কার্ড দেয়ার অভিযোগ উঠেছে।

কার্ড ও চাল বিতরণের নামে নিতাই ইউপি চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবুর বিরুদ্ধে সরকারি আইন অমান্য করে ২ লক্ষ ৪৫ হাজার ৭ শ’ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার নিতাই মুশরুতপানিয়ালপুকুর সাব-সেন্টারে কার্ড ও চাল বিতরণে এ ঘটনাটি ঘটে।

পড়ুন>>চাঁদপুরের নাফিস পড়তে যাচ্ছে আমেরিকার এমআইটিতে

জানা যায়- ভিজিডির আওতায় ২০২৩-২৪ চক্রে নিতাই ইউনিয়নে ৩ শ’ ৫১ জন সুবিধাভোগী নির্বাচন করা হয়। উপকারভোগী বাছাই শেষে গতকাল সোমবার (২০ মার্চ) মুশরুত পানিয়ালপুকুর সাব-সেন্টারে কার্ড ও চাল বিতরণ শুরু করে।

এসময় উপকারভোগীদের কাছ থেকে সঞ্চয়ের নাম করে ৭ শ’টাকা করে নেয়া হয়। এ টাকা নেয়ার অভিযোগের ভিত্তিতে বিতরণস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।

সেখানে সাব-সেন্টারের কাছে একটি দোকানের সামনে চেয়ার-টেবিলে বসে তালিকার নামধারীদের কাছ থেকে নগদ ৭ শ’ টাকা জনপ্রতি নিচ্ছে ওই ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আবু তাহের ও চেয়ারম্যানের প্রতিনিধি ইলিয়াছ হোসেন।

পড়ুন>>ভুরুঙ্গামারীতে ফিল্মী স্টাইলে ১৫ লক্ষ টাকা ছিনতাইকারী আটক

টাকা নেয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানান- উপকারভোগীদের
সঞ্চয়ের টাকা নেয়া হচ্ছে। এসময় তারা দ্রুত চেয়ার-টেবিল থেকে উঠে সেখান থেকে সটকে পড়েন।

খোঁজ নিয়ে জানা গেছে- ভিজিডি উপকারভোগীদের সঞ্চয় নেয়ার জন্য এনজিও নিয়োগ করা হয়।

পরবর্তীতে এনজিও’র কর্মীরা প্রতিটি উপকারভোগীর একাউন্ট খুলবেন এবং তারা মাস প্রতি ২ শ’ টাকা সঞ্চয় নিয়ে একাউন্টে জমা করবেন।

এনজিও নিয়োগের আগে চেয়ারম্যানগণদের সঞ্চয়ের টাকা না নেয়ার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসন থেকে নির্দেশ দেয়া হয়েছে।

এ নির্দেশ না মেনে ওই চেয়ারম্যান তার লোক দিয়ে উপকারভোগীদের কাছ থেকে ৭ শ’ টাকা করে সঞ্চয়ের টাকা পকেটস্থ করছেন।

নিতাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু উপকারভোগীদের নিকট থেকে ৭ শ’ টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে- তিনি জানান তাদের সঞ্চয় হিসেবে এ টাকা আদায় করা হচ্ছে।

এসময় ব্যস্ত আছি পড়ে কথা হবে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ সাবিকুন্নাহার মুঠোফোনে জানান- আমরা চেয়ারম্যানদের উপকারভোগীদের সঞ্চয় না নেয়ার জন্য বলেছি।

উপকারভোগীদের সঞ্চয় নেয়ার জন্য এনজিও
নিয়োগ করা হলে তারা উপকারভোগীদের একাউন্ট খুলে সঞ্চয় গ্রহণ করবেন এবং তা একাউন্টে জমা করবেন।

উপকারভোগীদের সঞ্চয় গ্রহণ ও জমা করণের জন্য কোন এনজিও নিয়োগের আগে ভিজিডির কার্ড ও চাল বিতরণের সময় চেয়ারম্যানরা তাদের লোক দিয়ে সঞ্চয়ের নামে টাকা করে হাতিয়ে নেয়ার কৌশল কিনা

এমন প্রশ্ন করা হলে- উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী জানান ভিজিডি উপকারভোগীদের সঞ্চয় না নেয়ার জন্য নিদের্শ দেয়া হয়েছে। এনজিও নিয়োগ করার পর তারাই সঞ্চয় গ্রহণ করে জমা করবেন।

এর আগে যদি কোন ইউনিয়নের চেয়ারম্যান সঞ্চয়ের নামে টাকা গ্রহণ করে তা
হাতিয়ে নেয়ার কৌশল হতে পারে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে টাকার বিনিময়ে ভিজিডি কার্ড দেয়ার অভিযোগ

আপডেট সময় : ০৮:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩