খাদ্যমন্ত্রীর সুস্থতা কামনায় সাপাহারে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
খাদ্যমন্ত্রীর সুস্থতা কামনায় সাপাহারে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

খাদ্যমন্ত্রীর সুস্থতা কামনায় সাপাহারে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • প্রকাশিত : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
খাদ্যমন্ত্রীর সুস্থতা কামনায় সাপাহারে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে খাদ্যমন্ত্রীর সুস্থতা কামনায় সাপাহারে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি’র রোগমুক্তি কামনায় তাঁর নির্বাচনী এলাকা নওগাঁর সাপাহারে বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিলেল আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বাদজুমা থানা কম্বাউন্ডে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ, মডেল মসজিদ, জিরো পয়েন্ট তালপুকুর জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সাপাহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সকল মসজিদ কর্তৃপক্ষকে খাদ্যমন্ত্রী মহোদয়ের দ্রুত রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাতের অনুরোধ জানানো হয়।

মোনাজাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের রোগমুক্তি কামনা করেন।

এসময় থানা কম্বাউন্ডে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ্ আল মামুন।

মোনাজাত শেষে তিনি এ প্রতিবেদককে জানান, জাতীয় সংসদ-এর ৪৬ নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মহদোয় সম্প্রতি পিত্তথলি প্রদাহ জনিত কারণে অসুস্থ্য হয়ে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মাননীয় মন্ত্রী মহোদয় দ্রুত রোগমুক্তি লাভ করবেন এই দোয়া করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!