ডোমারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি  গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি  গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

ডোমারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি  গ্রেফতার

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • প্রকাশিত : বুধবার, ৮ মার্চ, ২০২৩
ডোমারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি  গ্রেফতার

নীলফামারীর ডোমারে মঙ্গলবার রাতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই বছরের পলাতক আসামী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

মাদক মামলায় রায়ে আদালত রফিকুলকে দুই বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার অর্থদন্ড প্রদান করে রায় ঘোষণা করেন।

পড়ুপ>> ফাল্গুন মাসে বোরো ধানের পরিচর্যা

মামলা চলাকালীন সময়ে রফিকুল আদালত থেকে জামিন নিয়ে আত্নগোপন করেন। রফিকুল ইসলামকে বিগত ২৮ মে ২০১৭ ইং তারিখে বিপুল পরিমাণ হেরোইনসহ ছোট রাউতা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গতকাল ৭ মার্চ মঙ্গলবার রাতে উপজেলার ০৭ নং ইউনিয়নের বোড়াগাড়ী এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ।

রফিকুলের নামে ২০১৭ ইং সালে ডোমার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ১(ক) /২৫ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

যাহার জিআর নং ১১৪/১৭ (ডোমার) । গত ২২ জানুয়ারি ২০২৩ ইং তারিখ আদালত আসামী রফিকুলকে ০২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

মামলা বিচার কার্য চলাকালীন সময়ে আসামী রফিকুল ইসলাম জামিনে মুক্ত হয়ে দীর্ঘ সময় আত্মগোপনে থাকেন।

এ বিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী রফিকুলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি রফিকুল ইসলাম কে আজ বুধবার সকালে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!