ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপজেলার ভোগডাবুরী ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত জেলা প্রশাসকের পরিদর্শন নীলফামারীতে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ক্রসফায়ার ঘিরে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীদের সৌদিতে প্রবেশের সুযোগ: মন্ত্রী এমপি নজরুল ইসলামের বিরুদ্ধে বিএনপিকর্মীদের নানা অভিযোগ ও ক্ষোভ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ‘জেলার ২’ দিয়ে তামিল সিনেমায় বিশ্ব রেকর্ড রজনীকান্তের পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য স্বামী পুলিশ হেফাজতে ঘরোয়া ক্রিকেটে ‘ডি-থ্রি’ ট্রফি চালু করছে বিসিবি

জগন্নাথপুরের চাঁনপুরে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ১০:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ২২৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথপুরের চাঁদপুরে গ্রামীণ সড়কের পাশে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ৯ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী ও মামলা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন পাটলী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত চাঁনপুর গ্রাম নিবাসী প্রয়াত আলহাজ্ব মো. আব্দুল আজিজ এর ছেলে যুক্তরাজ্য প্রবাসী মোঃ হারুনুজ্জামান (৫৪) বিগত ২৫ শে ফেব্রুয়ারী তাঁর বসত বাড়ীর পাশের রাস্তার পাশে নিজস্ব ভূমিতে দেওয়াল নির্মাণ শুরু করেছিলেন।

এই দিন সন্ধ্যা পূর্ব সময়ে হারুনুজ্জামান নিজ বাসভবনের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় তারই চাচাতো ভাই আব্দুল খালিক ও আব্দুল খালিক এর ভাতিজা এনামুল হক এই দেওয়াল নির্মাণে বাঁধা প্রদান করে।

এনিয়ে কথা কাটা-কাটির এক পর্যায়ে আব্দুল খালিক, এনামুল হক ও নজরুল ইসলাম সদলবলে দেশীয় ধারালো অস্ত্র রামদা, রড ও লাঠি দিয়ে হারুনুজ্জামান(৫৪) কে মারপিট করে মাটিতে ফেলে দেয়।

এসময় হারুনুজ্জামান এর আর্তচিৎকারে তাঁর ভাই সেরুজ্জামান (৬৫), হাসনাতুজ্জামান(৪৮), হাসিনুজ্জামান(৫৩) ও আত্বীয় স্কুল ছাত্র ইমন (১৬) এগিয়ে আসলে আব্দুল খালিক ও তার পক্ষের লোকজন এর ধারালো অস্ত্র- সশস্ত্রের আঘাতে আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্য চিকিৎসক গুরুতর আহত যুক্তরাজ্য প্রবাসী হারুনুজ্জামান তাঁর ভাই সেরুজ্জামান, হাসনাতুজ্জান, হাসিনুজ্জামানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

তাহারা এই হাসপাতালেই চিকিৎসার জন্য ভর্তি হন। অপর আহত স্কুল শিক্ষার্থী মেহেদী হাসান ইমন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হারুনুজ্জামান এর নিকট আত্বীয় ভাতিজা হুমায়ূন কবীর ফরীদি বাদী হয়ে গতকাল ৫ ই মার্চ দিবাগত রাতে আব্দুল খালিককে প্রধান আসামী করে ৯ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন।

এব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, অভিযোগ পত্র পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এই সংঘর্ষের ঘটনায় আব্দুল খালিক বাদী হয়ে হারুনুজ্জামান (৫৪) কে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন বলে সুত্রে জানা গেছে।

আব্দুল খালিক পক্ষের এনামুল ইসলাম (৫৫), নজরুল ইসলাম (৫৩) ও রেজাউল ইসলাম (৪৫) আহত হয়েছেন। তমধ্যে এনামুল ইসলাম (৫৫) এর অবস্থা গুরুতর।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জগন্নাথপুরের চাঁনপুরে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের

আপডেট সময় : ১০:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩