সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত বেড়ে ৬ জন আহত ৪৫ জন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত বেড়ে ৬ জন আহত ৪৫ জন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত বেড়ে ৬ জন আহত ৪৫ জন

সৃষ্টি নিউজ
  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত বেড়ে ৬ জন আহত ৪৫ জন

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে কমপক্ষে ৬ ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৫ জন। স্থানীয় প্রশাসন এসব তথ্য নিশ্চিত করেন।

শনিবার (৩মার্চ ) বিকেল ৪টার দিকে উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট বিকেল ৫টা ৪০ মিনিটিএ আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহতা ছড়িয়েছে। সেখানে উদ্ধার তৎপরতা এখনও চলছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিহতদের মধ্যে একজনের নাম শামসুল আলম (৫০)। বাকিদের নাম তাৎক্ষনিক জানা যায়নি।

আহতদের মধ্যে প্রাথমিক ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ১. মো. নূর হোসেন (৩০), ২. মো. আরাফাত (২২). ৩. মোতালেব (৫২), ৪. ফেনসি (৩০), ৫. মো. জসিম উদ্দিন (৪৫), ৬. নারায়ণ (৬০), ৭. মো. ফোরকান দাদা বয়স (৩৫), ৮. শাহরিয়ার (২৬) ৯. মো. জাহিদ হাসান (২৬)।

আহতদের মধ্যে এখন পর্যন্ত ১৮ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক)হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিস্ফোরণের পর প্ল্যান্টে আগুন ধরে যায়। ক্রমে তা ভয়াবহ আকার ধারণ করে।

বিস্ফোরণে বহু মানুষ হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান মাহমুদ।

সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদৎ হোসেন বলেন, এখন পর্যন্ত আমরা ৬ জন নিহতের খবর পেয়েছি।

২ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আছে। বাকিদের মরদেহ হাসপাতালে পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!