সুনামগঞ্জে সংখ্যালঘুদের ৭দফা দাবী বাস্তবায়নে মশাল মিছিল
- আপডেট সময় : ১০:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ২০০ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জে সংখ্যালঘুদের ৭দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ই ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় বাংলদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের কালিবাড়ি হতে মশাল মিছিলটি বের হয়ে শহরের কেন্দ্রীয় শহদি মিণারের সামনে অবস্থান নিয়ে নেতৃবৃন্দরা দাবী আদায়ের জন্য শ্লোগান দিতে থাকেন।
এ সময় বক্তব্য রাখেন, বাংলদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এড.বিশ্বজিৎ চক্রবর্তীর সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি এড. মলয় চক্রবর্তী রাজু, সাংগঠনিক সম্পাদক এড. গৌরাঙ্গ, সুনাসমগঞ্জ পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ।
এছাড়াও জেলা পূজা উদযাপন পরিষদেও সাধারন সম্পাদক বিমল বণিক, স্বপন কুমার দে, স্বপন দাস,পিনাক দাস, চন্দন রায়, সন্তোষ রায়, অনন্ত চন্দ্র রায়,রাজ কুমার বর্মণ, পরিমল,বলাই এস,পম্পা এস, বিভাস দাস ও প্রসেনজিৎ নন্দী প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেছেন,এই সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সুরক্ষা আইন বাস্তাবায়নের প্রতিশ্রæতি দিয়ে বর্তমান সরকার ক্ষমতার চারবছরেও আইনটি বাস্তাবায়ন করেননি।
১৯৭১ সালে সকল ধর্মের মানুষের অংশগ্রহনে মুক্তিযুদ্ধেও মাধ্যমে দেশ স্বাধীন হলেও দেশে সকল ধর্মেও মানুষের সমধিকার প্রতিষ্ঠার কথা থাকলে ও মৌলবাদিরা এই দেশে ধর্মনিরপেক্ষ আইনের পরিবর্তে মৌলবাদি আইন কায়েমের প্রচেষ্টা করছে।
বিভিন্ন সময় দেশে সংখ্যালঘুদের উপর এবং ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাঠের মতো ঘটনা ঘটেই চলেছে।
অবিলম্বে সংখ্যালঘুদের ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। অন্যতায় আগামীতে কঠোর কর্মসূচী দেয়ার ও হুশিয়ারী উচ্চারণ করেন নেতারা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



























One thought on “সুনামগঞ্জে সংখ্যালঘুদের ৭দফা দাবী বাস্তবায়নে মশাল মিছিল”