রূপপুরের পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ বহনকারী জাহাজ মংলাবন্দরে ভীড়েছে
- আপডেট সময় : ০৩:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ২০৮ বার পড়া হয়েছে
রূপপুরের পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ বহনকারী জাহাজ রাশিয়ার থকে মংলাবন্দরে ভীড়েছে।এই পণ্য রাশিয়া থেকে ভারত ট্রানজিট হয়ে বাংলাদেশ পতাকাবাহী ‘এমভি অপরাজিতা’ জাহাজে করে এসেছে বলে জানায় সংশ্লিষ্ট শিপিং এজেন্ট।
বন্দরের ৭ নম্বর জেটিতে বৃহস্পতিবার (২৩ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে জাহাজটি নোঙ্গর করে।
জাহাজটির শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইসেন্সের পরিচালক এইচ এম দুলাল বলেন, রাশিয়া থেকে আসা ৯৮৯ প্যাকেজের এক হাজার ৬৯০ মেট্রিকটন পণ্য আসে।
রাশিয়ার পণ্য হলেও এটি ভারতের হলদিয়া বন্দর থেকে ট্রানজিট হয়ে আসে এই পণ্য। এখন সেগুলো খালাস চলছে। দুদিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে সড়ক পথে ঈশ্বরদী নির্মানাধীণ রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্তপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে গত ১৬ ফেব্রেুয়ারি সন্ধ্যায় এক হাজার ৪৮ মেট্রিকটন পণ্য নিয়ে মোংলায় নোঙ্গর করে আরেক বাংলাদেশি জাহাজ ‘এমভি সেজুতি’। সেই জাহাজের পণ্য ইতোমধ্যে খালাস শেষে রূপপুরে পৌঁছে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট একটি সুত্র জানায়, সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রাশিয়ার পণ্য পরিবহনে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে।
ফলে রাশিয়া থেকে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানিকৃত পণ্য খালাস হয় ভারতে। এরপর সেখান থেকে এসব পণ্য আনা হয় মোংলা বন্দরে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















