রূপপুরের পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ বহনকারী জাহাজ মংলাবন্দরে ভীড়েছে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রূপপুরের পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ বহনকারী জাহাজ মংলাবন্দরে ভীড়েছে : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

রূপপুরের পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ বহনকারী জাহাজ মংলাবন্দরে ভীড়েছে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
রূপপুরের পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ বহনকারী জাহাজ মংলাবন্দরে ভীড়েছে

রূপপুরের পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ বহনকারী জাহাজ রাশিয়ার থকে মংলাবন্দরে ভীড়েছে।এই পণ্য রাশিয়া  থেকে ভারত ট্রানজিট হয়ে বাংলাদেশ পতাকাবাহী ‘এমভি অপরাজিতা’ জাহাজে করে এসেছে বলে জানায় সংশ্লিষ্ট শিপিং এজেন্ট।

বন্দরের ৭ নম্বর জেটিতে বৃহস্পতিবার (২৩ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে জাহাজটি নোঙ্গর করে।

জাহাজটির শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইসেন্সের পরিচালক এইচ এম দুলাল বলেন, রাশিয়া থেকে আসা ৯৮৯ প্যাকেজের এক হাজার ৬৯০ মেট্রিকটন পণ‍্য আসে।

রাশিয়ার পণ্য হলেও এটি ভারতের হলদিয়া বন্দর থেকে ট্রানজিট হয়ে আসে এই পণ্য। এখন সেগুলো খালাস চলছে। দুদিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে সড়ক পথে ঈশ্বরদী নির্মানাধীণ রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্তপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে গত ১৬ ফেব্রেুয়ারি সন্ধ্যায় এক হাজার ৪৮ মেট্রিকটন পণ্য নিয়ে মোংলায় নোঙ্গর করে আরেক বাংলাদেশি জাহাজ ‘এমভি সেজুতি’। সেই জাহাজের পণ্য ইতোমধ্যে খালাস শেষে রূপপুরে পৌঁছে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট একটি সুত্র জানায়, সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রাশিয়ার পণ্য পরিবহনে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে।

ফলে রাশিয়া থেকে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানিকৃত পণ্য খালাস হয় ভারতে। এরপর সেখান থেকে এসব পণ্য আনা হয় মোংলা বন্দরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!