জামালগঞ্জে বিএনপি'র আলোচনা সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জামালগঞ্জে বিএনপি'র আলোচনা সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

জামালগঞ্জে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
জামালগঞ্জে বিএনপি'র আলোচনা সভা

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালগঞ্জর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ১১ ই ফেব্রুয়ারী সারা দেশে ইউনিয়ন ভিত্তিক পদযাত্রার কর্সুমচি বাস্তবায়নের অংশ হিসেবে জামালগঞ্জ উপজেলা সদরের বাজার সংলগ্ন ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে বুধবার (৮ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব মোঃ শফিকুর রহমান শফিক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সাংগঠনিক কর্মসূচির দায়িত্ব প্রাপ্ত টিম লীডার মোঃ আনিসুল হক।

উপজেলা বিএনপি স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম ফরায়েজির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলীয় সাগঠনিক কর্মসূচি সদস্য ও জেলা বিএনপি’র নেতা এডঃ ডঃ মোঃ জিয়াউর রহিম শাহীন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি স্থগিত কমিটির সাধারণ সম্পাদক শাহ মোঃ শাহ্জাহান মিয়া, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন,।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া তালুকদার ও যুগ্ম আহ্বায়ক মোঃ আবুলেইস ও শাহ মোঃ লিয়াকত আলী, জামালগঞ্জ সদর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মোঃ তাহের আহমেদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আসাদ নুর সাদী।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য আহমেদ জাকি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান তৌফিক, জামালগঞ্জ সরকারী কলেজ শাখার ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আবু সুফিয়ান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সারা দেশে গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চলবে।

আগামী ১১ ই ফেব্রুয়ারি শনিবার সারাদেশের সব ইউনিয়নে এই দাবী নিয়ে পদযাত্রার অংশ হিসেবে জামালগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নে বিএনপি নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও পদযাত্রা করবেন।

বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সারা দেশর দলীয় সকল নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!