অবশেষে খুলে দিলো বাংলাদেশ ও ভারতের বর্ডার হাট
- আপডেট সময় : ০৮:১৮:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২ ২০৫ বার পড়া হয়েছে
দীর্ঘ তিন বছর পর খুলে দিলো বাংলাদেশ ও ভারতের বর্ডার হাট ।কুড়িগ্রামের রাজিবপুর ও ভারতের মেঘালয়ে অবস্থিত বালিয়ামারী, কালাইয়ের চর সীমান্তে বাংলাদেশ ও ভারতের বর্ডার হাট। করোনা মহামারীর কারণে তিন বছর বন্ধ রাখার পর আজ ৩০ নভেম্বর বুধবার সকাল ১০ টায় খুলে দিয়েছে দু দেশের প্রশাসন ।
হাট খুলে দেওয়ার সাথে সাথেই অতি আনন্দে শুরু হয়েছে মালামাল ও পণ্যসামগ্রী বেচাঁ কেনা দুই দেশের ক্রেতা ও বিক্রিতাদের মাঝে।
ভারতের পক্ষ থেকে বাজারে তোলা হয়েছে কমলালেবু, আঙুর, জিরা, সুপারিসহ নানা ধরনের মসলা। বাংলাদেশের পক্ষ থেকে বাজারে তোলা হয়েছে শুকনা সুপারীসহ বিভিন্ন ধরনের শীতের কাপড় ও প্লাস্টিক পণ্যসামগ্রী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাংলাদেশ-ভারতের ব্যবসায়ী-ক্রেতাদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশ । দু দেশের সিদ্ধান্তে সপ্তাহে দুই দিন অর্থাৎ বুধবার ও সোমবার হাট চালু রাখার হবে।সেই ধারাবাহিকতায় ৩০ নভেম্বর বুধবার সকাল ১০ টায় হাটটি খুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী, রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রাজিবপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই সরকার, রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস প্রমুখ ।
উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী বলেন, দীর্ঘ তিন বছর হাটটি বন্ধ থাকার কারণে এখানে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছিলো । আজ হাট খুলে দেওয়ায় এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান ফিরে পেয়েছে ।
গত ৫ ফেব্রুয়ারী ২০২০ সালে থেকে করোনা মহামারীর কারনে বর্ডার হাটের কার্যক্রম বন্ধ রাখা হয়। এরপর বন্যার কারণে হাটের কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ১৫ নভেম্বর উভয় দেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে হাটটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



















One thought on “অবশেষে খুলে দিলো বাংলাদেশ ও ভারতের বর্ডার হাট ”