ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বড় জয় দিয়ে শুরু করা ইংল্যান্ডকে রুখে দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • আপডেট সময় : ০২:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২ ২৬১ বার পড়া হয়েছে

বড় জয় দিয়ে শুরু করা ইংল্যান্ডকে রুখে দিলো যুক্তরাষ্ট্র

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড জয় দিয়ে কাতার বিশ্বকাপ শুরু করা ইংল্যান্ডকে রুখে দিয়েছে যুক্তরাষ্ট্র। জিতলেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত এই সহজ সমীকরণ নিয়ে মাঠে নামে ইংলিশরা। কিন্তু মাঠে নেমে কিছুই করতে পারল না তারা। বরং উজ্জীবিত ফুটবলে আলো ছড়াল যুক্তরাষ্ট্র।

আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপপর্বে ইংল্যান্ড-আমেরিকা মধ্যকার ম্যাচটি ছিল অনেকটা ধীরগতির। এই ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল ইংলিশ ফুটবলারদের। পুরো ম্যাচের ৫৬ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হন গ্যারেথ সাউদগেটের শিষ্যরা। আর যুক্তরাষ্ট্রের গোলবার বরাবর শট নিতে পেরেছে মাত্র মোট তিনটা।

অন্যদিকে পুরো ম্যাচের ৪৪ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণ বল রাখতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবলাররা। আর ইংল্যান্ডের গোলবার মোট শট নিয়েছে একটি। আসেনি কাঙ্ক্ষিত গোল।এদিন ম্যাচের ২৫তম মিনিটে ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস বক্সে ফাঁকায় পেয়ে উড়িয়ে মারেন ওয়েস্টন ম্যাককেনি। আর ৩২তম মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের বুলেট গতির শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবার কাঁপায়। ফলে লিড নেয়া হয়নি যুক্তরাষ্ট্রের।

প্রথমার্ধের শেষ মিনিটে দল এগিয়ে নিতে পারতেন ইংলিশ তারকা ফুটবলার সাকা। কিন্তু ছয় গজ বক্সের মুখ থেকে শট নেওয়ার যথেষ্ট জায়গা না পেয়ে উড়িয়ে মারেন তিনি। পরের মিনিটে ম্যাসন মাউন্টের জোরাল শট ঝাঁপিয়ে ফেরান যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট টার্নার। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে।বিরতির পর দুদলই গোল করার বেশ কিছু সুযোগ পেয়েছিলো, তবে কেউই সুযোগ কাজে লাগাতে পারেনি। তাই পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুদল।

বি গ্রুপে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইরান। ২ পয়েন্ট আছে যুক্তরাষ্ট্রের। ১ পয়েন্ট আছে ওয়েলসের। আগামী ৩০ নভেম্বর ইরানের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। একই দিনে ওয়েলসের মুখোমুখি হবে ইংল্যান্ড।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড় জয় দিয়ে শুরু করা ইংল্যান্ডকে রুখে দিলো যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০২:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২