ছাত্রলীগের মোটরসাইকেল বহরে ককটেল হামলা
- আপডেট সময় : ১২:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২ ১৮১ বার পড়া হয়েছে
ছাত্রলীগের-মোটরসাইকেল বহরে ককটেল হামলা নওগাঁ শহরের আন্তান মোল্লা ডিগ্রি কলেজের সামনে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের মোটরসাইকেল বহরে ককটেল হামলা হয়েছে।
নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী বলেন, ‘সরকারি কলেজ ছাত্রলীগের ২৫-২৬ জন নেতা-কর্মী ১২টি বাইকে বিশ্বকাপ খেলা শেষে শহরের সরিষা হাটি মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের ওপর চারটি ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোশারফ হোসেন শান্ত আহত হয়েছেন।’
নওগাঁ শহরে ছাত্রলীগ নেতা-কর্মীদের মোটরসাইকেল বহরে ককটেল হামলা হয়েছে। তাদের ওপর পরপর চারটি ককটেল নিক্ষেপ করা হয়। দুটির বিস্ফোরণে একজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা কটটেল উদ্ধার করেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের আন্তান মোল্লা ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী বলেন, ‘সরকারি কলেজ ছাত্রলীগের ২৫-২৬ জন নেতা-কর্মী ১২টি বাইকে বিশ্বকাপ খেলা শেষে আস্তানমোল্লা ডিগ্রি কলেজের সামনে দিয়ে শহরের সরিষা হাটি মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের ওপর চারটি ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোশারফ হোসেন শান্ত আহত হয়েছেন। তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি বলেন, এই হামলা বিএনপি-জামায়াতের চক্রান্ত।
নওগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বিশাল সরদার বলেন, ‘ককটেলগুলো বিস্ফোরণের সময় আমরা দ্রুত নিরাপদ স্থানে চলে যাই। এতে জেলা ছাত্রলীগের সাবেক নেতা শান্ত আহত হয়েছেন। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটনো হয়েছে।’
নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান মাহিন বলেন, ‘আস্তান মোল্লা কলেজের সামনে নওগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের বেশ কয়েক নেতা-কর্মীকে লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। দুটি বিস্ফোরিত হয়। আরও দুটি অবিস্ফোরিতভাবে রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























