বাগেরহাটে র্যাবের অভিযানে পাচারকালে ৩৭৭ টি কচ্ছপ উদ্ধার:পাচারকারীকে কারাদন্ড প্রদান
- আপডেট সময় : ০৮:২৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২ ২৩৬ বার পড়া হয়েছে
র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় অবৈধভাবে বন্যপ্রাণি পাচার করার সময় পাচার চক্রকে আটক করতে অভিযান পরিচালনা করেন।।
শুক্রবার (১৮ নভেম্বর) র্যাব-৬ এর সঙ্গে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার এবং খুলনা বিভাগীয় কর্মকর্তা এর সমন্বয়ে বাগেরহাট জেলার ফকিরহাট থানার কাটাখালী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উক্ত ভ্রাম্যমান আদালত অবৈধভাবে বন্যপ্রানী কচ্ছপ পাচারের দায়ে বন্যপ্রাণী সংরক্ষন আইন-২০১২ ও দন্ডবিধি-১৮৬০ মোতাবেক পাচারকারী ১। মোঃ মনিরুজ্জামান(৩৮), থানা ও জেলা-মাদারীপুর, ২। মোঃ আরিফুল ইসলাম বাচ্চু(৩৭), থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট, ৩। দিলিপ রায়(৩৫), থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটদের ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ সময় তাদের নিকট হতে ৩৭৭ টি কচ্ছপ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ৩৭৭ টি কচ্ছপ বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ নিকট হস্তান্তর করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























