সরকারী গুদামে যে পরিমান খাদ্য মজুত থাকার কথা তার দ্বিগুন আছে : নওগাঁয় খাদ্যমন্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরকারী গুদামে যে পরিমান খাদ্য মজুত থাকার কথা তার দ্বিগুন আছে : নওগাঁয় খাদ্যমন্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইরানের ওপর সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের

সরকারী গুদামে যে পরিমান খাদ্য মজুত থাকার কথা তার দ্বিগুন আছে : নওগাঁয় খাদ্যমন্ত্রী

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
সরকারী গুদামে যে পরিমান খাদ্য মজুত থাকার কথা তার দ্বিগুন আছে : নওগাঁয় খাদ্যমন্ত্রী

সরকারী গুদামে যে পরিমান খাদ্য মজুত থাকার কথা তার দ্বিগুন আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার দুপুরে নওগাঁয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির মুজিব কর্ণার ও ডাইরেক্টস লাউঞ্জের উদ্বোধন শেষে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন প্রায় ১৮ লাখ টন চাল সরকারী গুদামে মজুদ আছে। পাশাপাশি সরকারী ও বেসরকারী ভাবে আমদানী করা হচ্ছে। এর সাথে ১৫ থেকে ২০ দিনের মধ্যেই যোগ হবে নতুন আমনের ফলন। সব মিলিয়ে দেশে খাদ্য সংকটের কোন শংকা নেই। খাদ্য নিয়ে অযথা কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে দিকে ব্যবসায়ীসহ সকলকে সচেতন থাকার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

এ সময় চেম্বর ভবনে ফিতা কেটে মুজিব কর্ণার ও ডাইরেক্টস লাউঞ্জের উদ্বোধন করেন তিনি । পরে চেম্বারের মেম্বারর্স ডে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী। উক্ত অনুষ্ঠানের নওগাঁর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ও এফবিসিসিআই পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট পরিচালক মোসাদ্দেক হোসেন খান টিটু ও অশোধা জীবন দেবনাথ প্রমূখ।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধাররা অংশ নিয়ে বক্তব্য দেন। তারা দেশের যে কোন সংকটে সহযোগিতা ও মানুষের পাশে দাড়ানোর প্রতিশুতি দেন।

সুবীর দাস
নওগাঁ জেলা প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!